প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১১৷ (১) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২৪শে চৈত্র, ১৪০০ বাং মোতাবেক ৭ই এপ্রিল, ১৯৯৪ ইং তারিখের রিজলিউশন নং ১২০ আইন/ভেটিং ৩৩/৯৩, অতঃপর উক্ত রিজলিউশন বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল৷
(২) উক্ত রিজলিউশন রহিত হইবার সংগে সংগে-
(ক) উক্ত রিজলিউশনের অধীন নিযুক্ত আইন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্য এই আইনের অধীন গঠিত কমিশনের চেয়ারম্যান ও সদস্য হইবেন;
(খ) উক্ত রিজলিউশনের অধীন নিযুক্ত আইন সংস্কার কমিশনের কর্মকর্তা ও কর্মচারীর চাকুরী কমিশনে বদলী হইবে;
(গ) উক্ত রিজলিউশনের অধীন কৃত অন্যান্য কাজকর্ম, গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
(ঘ) উক্ত রিজলিউশনের অধীন গঠিত আইন সংস্কার কমিশনের সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ কমিশনে হস্তান্তরিত হইবে৷