প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ১ নং আইন )

সংজ্ঞা

২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,-

 
 
 
 

(ক) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন ফ্যাকাল্টি (Faculty);

 
 
 
 

(খ) “ইনষ্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত কোন ইনষ্টিটিউট;

 
 
 
 

(গ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল;

 
 
 
 

1[(ঘ) “এ্যাফিলিয়েটেড বা অধিভুক্ত মেডিক্যাল কলেজ বা ইনস্টিটিউট” অর্থ বাংলাদেশের কোন মেডিক্যাল কলেজ বা ইনস্টিটিউট, যাহা বিশ্ববিদ্যালয়ের সহিত এ্যাফিলিয়েটেড বা অধিভুক্ত;]

 
 
 
 

(ঙ) “কর্তৃপক্ষ” অর্থ এই আইনে উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ;

 

2[(ঙঙ) “কোম্পানী” অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিবন্ধিত কোনো কোম্পানী;]

 
 
 
 

(চ) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973);

 
 

3[(চচ) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ; ]

 
 
 

(ছ) “বিশ্ববিদ্যালয়” অর্থ 4[বাংলাদেশ] মেডিক্যাল বিশ্ববিদ্যালয়;

 
 
 
 

(জ) “মঞ্জুরী কমিশন” অর্থ মঞ্জুরী কমিশন আদেশের অধীন গঠিত University Grants Commission of Bangladesh;

 
 
 
 

(ঝ) “মেডিক্যাল কলেজ” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কিংবা স্বীকৃত বাংলাদেশের কোন মেডিক্যাল কলেজ;

 
 
 
 

(ঞ) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি;

 
 
 
 

(ট) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট;

 
 
 
 

(ঠ) “সংবিধি”, “বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ” ও “প্রবিধান” অর্থ যথাক্রমে এই আইনের অধীন প্রণীত সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধান;

 
 
 
 

(ড) “হাসপাতাল” অর্থ বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত হাসপাতাল৷


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs