বাসস্থান, ইত্যাদি সংক্রান্ত বিশেষ সুবিধা
৪৷ মহা হিসাব নিরীক্ষক নিম্নবর্ণিত বিশেষ সুবিধাদি প্রাপ্য হইবেন, যথা:-
(ক) বিনা ভাড়ায়, পৌরকর ও স্থানীয় খাজনামুক্ত এবং বিনামূল্যে বিদ্যুত্, গ্যাস ও পানি ব্যবহারের সুবিধা সম্বলিত সজ্জিত বাসভবন, এবং এইরূপ বাসভবনের ব্যবস্থা না করা পর্যন্ত, সরকারের একজন সচিবের প্রাপ্য বাড়ীভাড়া ভাতার সমপরিমাণ ভাতা;
(খ) সরকারের একজন সচিব যে শর্তে সরকারী গাড়ী প্রাপ্য হন সেই শর্তে একটি সরকারী গাড়ী;
(গ) সরকারী ব্যয়ে বাসভবনে একটি টেলিফোন৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs