সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “অ-উপজাতীয়” অর্থ যিনি উপ-জাতীয় নহেন;
(খ) “অ-উপজাতীয় স্থায়ী বাসিন্দা” অর্থ যিনি উপ-জাতীয় নহেন এবং যাহার পার্বত্য জেলায় বৈধ জায়গা-জমি আছে এবং উক্ত জেলার কোন সুনির্দিষ্ট ঠিকানায় তিনি সাধারণতঃ বসবাস করেন;
(গ) “উপ-জাতীয়” অর্থ পার্বত্য জেলাসমূহে স্থায়ীভাবে বসবাসরত চাকমা, মারমা, তনৈচংগা, ত্রিপুরা, লুসাই, পাংখো, খিয়াং, ম্রো, বোম, খুমী ও চাক উপ-জাতীয় কোন সদস্য;
(ঘ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান;
(ঙ) “পরিষদ” অর্থ এই আইনের অধীনে স্থাপিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ;
(চ) “পার্বত্য জেলা” অর্থ রাংগামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা;
(ছ) “পার্বত্য জেলা পরিষদ” অর্থ রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ;
(জ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ঝ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(ঞ) “সদস্য” অর্থ পরিষদের সদস্য;
(ট) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থ কোন আইনের দ্বারা বা অধীনে গঠিত পার্বত্য জেলার কোন সংবিধিবদ্ধ সংস্থা৷