প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ১২ নং আইন )

পরিষদের তহবিল, ইত্যাদি
৩২। (১) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ তহবিল নামে পরিষদের একটি তহবিল থাকিবে।
 
 
 
 
(২) পরিষদের তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:-
 
 
 
 
(ক) পার্বত্য জেলা পরিষদের তহবিল হইতে প্রদেয় অর্থ, যাহার পরিমাণ সময় সময় সরকার কতর্ৃক নির্ধারিত হইবে;
 
 
 
 
(খ) পরিষদের উপর ন্যস্ত এবং তৎকতর্ৃক পরিচালিত সম্পত্তি, যদি থাকে, হইতে প্রাপ্ত অর্থ বা মুনাফা;
 
 
 
 
(গ) সরকার বা অন্যান্য কতর্ৃপক্ষের ঋণ ও অনুদান;
 
 
 
 
(ঘ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কতর্ৃক প্রদত্ত অনুদান;
 
 
 
 
(ঙ) পরিষদের অর্থ বিনিয়োগ হইতে অর্জিত মুনাফা;
 
 
 
 
(চ) পরিষদ কতর্ৃক প্রাপ্ত যে কোন অর্থ;
 
 
 
 
(ছ) সরকারের নির্দেশে পরিষদের উপর ন্যস্ত অন্যান্য আয়ের উৎস হইতে প্রাপ্ত অর্থ।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs