হিসাব নিরীক্ষা
৩৭। (১) পরিষদের আয় ব্যয়ের হিসাব বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও বিধি দ্বারা নির্ধারিত কতর্ৃপক্ষের দ্বারা নিরীক্ষিত হইবে।
(২) নিরীক্ষাকারী কতর্ৃপক্ষ পরিষদের সকল হিসাব সংক্রান্ত যাবতীয় বহি ও অন্যান্য দলিল পরীক্ষা করিতে পারিবে এবং প্রয়োজনবোধে পরিষদের চেয়ারম্যান ও যে কোন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবে।
(৩) হিসাব-নিরীক্ষার পর নিরীক্ষাকারী কতর্ৃপক্ষ সরকারের নিকট নিরীক্ষা প্রতিবেদন পেশ করিবে এবং উহাতে, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত বিষয়াদির উল্লেখ থাকিবে, যথা:-
(ক) অর্থ আত্মসাৎ;
(খ) পরিষদ-তহবিলের লোকসান অপচয় এবং অপপ্রয়োগ;
(গ) হিসাবরক্ষণে অনিয়ম;
(ঘ) নিরীক্ষাকারী কতর্ৃপক্ষের মতে যাহারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উক্ত আত্মসাৎ, লোকসান, অপচয়, অপপ্রয়োগ বা অনিয়মের জন্য দায়ী তাহাদের নাম।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs