প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ১২ নং আইন )

প্রবিধান প্রণয়নের ক্ষমতা
৪৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ এই আইনের বা কোন বিধির বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।
 
 
 
 
(২) বিশেষ করিয়া এবং উপরিউক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষণ্ন না করিয়া, অনুরূপ প্রবিধানে নিম্নরূপ সকল অথবা যে কোন বিষয়ের বিধান করা যাইবে, যথা:-
 
 
 
 
(ক) পরিষদের কার্যাবলী পরিচালনা;
 
 
 
 
(খ) পরিষদের সভার কোরাম নির্ধারণ;
 
 
 
 
(গ) পরিষদের সভায় প্রশ্ন উত্থাপন;
 
 
 
 
(ঘ) পরিষদের সভা আহ্বান;
 
 
 
 
(ঙ) পরিষদের সভার কার্যবিবরণী লিখন;
 
 
 
 
(চ) পরিষদের সভায় গৃহীত প্রস্তাবের বাস্তবায়ন;
 
 
 
 
(ছ) পরিষদের সাধারণ সীলমোহরের হেফাজত ও ব্যবহার;
 
 
 
 
(জ) পরিষদের অফিসের বিভাগ ও শাখা গঠন এবং উহাদের কাজের পরিধি নির্ধারণ;
 
 
 
 
(ঝ) কার্যনির্বাহী সংক্রান্ত যাবতীয় বিষয়;
 
 
 
 
(ঞ) পরিষদ কতর্ৃক নিয়োগ করা যাইবে এমন সকল পদে কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ ও তাহাদের শৃঙ্খলা;
 
 
 
 
(ট) কোন্ কোন্ ক্ষেত্রে লাইসেন্স প্রয়োজন হইবে এবং কি কি শর্তে উহা প্রদান করা হইবে তাহা নির্ধারণ;
 
 
 
 
(ঠ) এই আইনের অধীন প্রবিধান দ্বারা নির্ধারণ করিতে হইবে বা করা যাইবে এইরূপ যে কোন বিষয়।
 
 
 
 
(৩) পরিষদের বিবেচনায় যে প্রকারে প্রকাশ করিলে কোন প্রবিধান সম্পর্কে জনসাধারণ ভালভাবে অবহিত হইতে পারে সেই প্রকারে প্রত্যেক প্রবিধান প্রকাশ করিতে হইবে।
 
 
(৪) এই ধারার অধীনে প্রণীত প্রবিধান প্রণয়নের ৩০ (ত্রিশ দিনের মধ্যে পরিষদ উক্ত প্রবিধানের অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিবে।
 
 
 
 
(৫) প্রণীত প্রবিধানের কোন অংশ সম্পর্কে সরকার যদি মতভিন্নতা পোষণ করে তাহা হইলে সরকার উক্ত প্রবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে বা অনুশাসন করিতে পারিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs