প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ২৪ নং আইন )

সংজ্ঞা

২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-

 
 
 
 

1[(ক) "অস্থায়ী চেয়ারম্যান" অর্থ চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনকারী ব্যক্তি;]

 
 

(খ) “ইউনিয়ন” এবং “ইউনিয়ন পরিষদ” অর্থ The Local Government (Union Parishads) Ordinance, 1983 (LI of 1983) এর section 2 এর যথাক্রমে clauses (26) এবং (27) এ সংজ্ঞায়িত "Union” এবং "Union Parishad” ;

 
 
 
 

(গ) “ইউনিয়ন প্রতিনিধি” অর্থ ধারা ৬ (গ) তে উল্লিখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা তাঁহার দায়িত্ব পালনকারী ব্যক্তি;

 
 
 
 

(ঘ) “উপজেলা” অর্থ ধারা ৩ এর অধীনে ঘোষিত কোন উপজেলা;

 
 
 
 

(ঙ) “কর” বলিতে এই আইনের অধীনে আরোপনীয় বা আদায়যোগ্য কোন রেইট, টোল, ফিস, বা অনুরূপ অন্য কোন অর্থ ও ইহার অন্তর্ভুক্ত হইবে;

 
 
 
 

(চ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান;

 
 
 
 

(ছ) “তফসিল” অর্থ এই আইনের কোন তফসিল;

 
 
 
 

(জ) “পরিষদ” অর্থ এই আইনের বিধান অনুযায়ী গঠিত উপজেলা পরিষদ;

 
 
 
 

(ঝ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

 
 
 
 

2[(ঞ) "পৌর প্রতিনিধি" অর্থ ধারা ৬ এর উপ-ধারা (১) এর দফা (ঘ)তে উল্লিখিত পৌরসভার মেয়র বা সাময়িকভাবে তাহার দায়িত্ব পালনকারী ব্যক্তি;]

 
 

(ট) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

 
 
 
 

3[(ঠ) "ভাইস চেয়ারম্যান" অর্থ পরিষদের ভাইস চেয়ারম্যান;

 

(ড) "4[নারী] সদস্য" অর্থ ধারা ৬ এর উপ-ধারা (১) এর দফা (ঙ) তে উল্লেখিত পরিষদের সংরক্ষিত আসনে নির্বাচিত 5[নারী] সদস্য;

 
 

6[7[***]]

 
 

(ঢ) "সদস্য" অর্থ পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ অন্য যে কোন সদস্য 8[।]

 


9[10[***]]


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs