প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ডিপজিটরি আইন, ১৯৯৯

( ১৯৯৯ সনের ৬ নং আইন )

তদন্ত
১৩৷ (১) কমিশন, স্বতই অথবা কোন অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে, যে কোন সময় লিখিত আদেশ দ্বারা এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন ব্যক্তির মাধ্যমে নিম্নবর্ণিত বিষয়ে তদন্ত করাইতে পারিবে, যথা:-
 
 
 
 
(ক) কোন ডিপজিটরির বিষয়;
 
 
 
 
(খ) কোন ইস্যুয়ার, হিসাব ধারক, সুবিধাভোগী মালিক বা সংশ্লিষ্ট অন্য কোন ব্যক্তির বিষয়;
 
 
 
 
(গ) ডিপজিটরিতে রক্ষিত কোন সিকিউরিটির ব্যবসা বা লেনদেনের বিষয়৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন কোন তদন্ত শুরু হইলে, ডিপজিটরি, ইস্যুয়ার, হিসাব ধারক, সুবিধাভোগী মালিক বা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি তদন্তকারীর প্রয়োজন অনুযায়ী সকল তথ্য সরবরাহ করিবে৷
 
 
 
 
(৩) উপ-ধারা (১) এর অধীন তদন্তকারী কোন ব্যক্তি উক্ত তদন্তের প্রয়োজনে ডিপজিটরি, ইস্যুয়ার অথবা তদন্তাধীন ব্যক্তির মালিকানাধীন বা দখলকৃত কোন অংগনে প্রবেশ করিতে পারিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs