সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “আরডি-১২” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডীয় সরকারের একটি দ্বিপাক্ষিক পল্লী উন্নয়ন প্রকল্প;
(খ) “আর, বি, আই, পি” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডীয় সরকারের একটি দ্বিপাক্ষিক পল্লী বিত্তহীন সংস্থা প্রকল্প;
(গ) “আর, বি, পি” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডীয় সরকারের একটি দ্বিপাক্ষিক পল্লী বিত্তহীন কর্মসূচী;
(ঘ) “সুবিধাভোগী” অর্থ এমন কোন ব্যক্তি যিনি ফাউন্ডেশন হইতে আর্থিক অথবা আর্থিক নয় এইরূপ সেবা বা উপকার লাভ করেন;
(ঙ) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযুক্ত তফসিল;
(চ) “নির্ধারিত” অর্থ ধারা ২৯ এর অধীন প্রণীত প্রবিধানমালা দ্বারা নির্ধারিত;
(ছ) “ফাউন্ডেশন” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন;
(জ) “বি, আর, ডি, বি” অর্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড;
(ঝ) “বিত্তহীন” অর্থ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে বিদ্যমান আর, বি, আই, পি, এর কোন সুবিধাভোগী অথবা ফাউন্ডেশনের কোন সুবিধাভোগী;
(ঞ) “বোর্ড” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড অব গভর্ণর্স;
(ট) “সদস্য” অর্থ বোর্ডের কোন সদস্য;
(ঠ) ‘টিবিসিসিএ” বলিতে থানা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি বুঝাইবে;
(ড) “প্রাথমিক সমবায় সমিতি” বলিতে আরডি-১২, আর, বি, পি এবং আর, বি, আই, পি'র আওতায় সংগঠিত বিত্তহীন পুরুষ ও মহিলা সমিতিকে বুঝাইবে।