প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯

( ১৯৯৯ সনের ২৩ নং আইন )

বোর্ড
৭৷ (১) বোর্ড অব গভর্ণর্স নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
 
 
 
 
(ক) সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যিনি পদাধিকারবলে উহার সভাপতিও হইবেন;
 
 
 
 
(খ) মহা-পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যিনি পদাধিকারবলে উহার সহ-সভাপতিও হইবেন;
 
 
 
 
(গ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার নিম্নে নহেন উহার এমন একজন প্রতিনিধি;
 
 
 
 
(ঘ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক যিনি পদাধিকারবলে উহার সদস্য-সচিবও হইবেন;
 
 
 
 
(ঙ) তিনজন প্রাইভেট সেক্টর প্রতিনিধি যাহারা উপধারা (৩) ও (৪) এ বর্ণিত পদ্ধতিতে মনোনীত হইবেন;
 
 
 
 
(চ) চারজন সুবিধাভোগী প্রতিনিধি যাহারা উপধারা (৫) ও (৬) এ বর্ণিত পদ্ধতিতে মনোনীত হইবেন৷
 
 
 
 
(২) বোর্ডের মোট সদস্য সংখ্যার অন্যুন তিনজন হইবেন মহিলা৷
 
 
 
 
(৩) ফাউন্ডেশন প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে বিদ্যমান ষ্টীয়ারিং কমিটির প্রাইভেট সেক্টর সদস্যগণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার সংগে সংগে বোর্ডের সদস্য হিসাবে মনোনীত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং বোর্ডে তাহাদের মনোনয়নের প্রত্যেক তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ষপূর্তিতে আবর্তনক্রমে বোর্ড কর্তৃক অনুষ্ঠিতব্য লটারীর মাধ্যমে তাহাদের স্থলে বদলী সদস্য নেওয়া হইবে৷
 
 
 
 
(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত সদস্যদের স্থলাভিষিক্ত হইবেন বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুষ্ঠিত বোর্ডের সভায় প্রাইভেট সেক্টরের উপযুক্ত ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত ব্যক্তিগণ এবং উপ-ধারা (৩) এ উল্লিখিত কোন সদস্যের স্থলাভিষিক্ত কোন ব্যক্তি, এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, সদস্য হিসাবে তাহার মনোনয়নের তারিখ হইতে তিন বত্সরের জন্য সদস্যপদে বহাল থাকিবেন৷
 
 
 
 
(৫) ফাউন্ডেশন প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে বিদ্যমান ষ্টীয়ারিং কমিটির সুবিধাভোগী সদস্যগণ, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সংগে সংগে বোর্ডের সদস্য হিসাবে মনোনীত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং বোর্ডে তাহাদের মনোনয়নের প্রত্যেক তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ষপূর্তিতে আবর্তনক্রমে বোর্ড কর্তৃক অনুষ্ঠিতব্য লটারীর মাধ্যমে তাহাদের স্থলে বদলী সদস্য নেওয়া হইবে৷
 
 
 
 
(৬) উপ-ধারা (৫) এ উল্লিখিত সদস্যদের স্থলাভিষিক্ত হইবেন বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুষ্ঠিত বোর্ডের সভায় খেলাপী ঋণগ্রস্ত নহেন এমন সুবিধাভোগীদের মধ্য হইতে মনোনীত ব্যক্তিগণ এবং উপ-ধারা (৫) এ উল্লেখিত কোন সদস্যের স্থলাভিষিক্ত কোন ব্যক্তি, এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, সদস্য হিসাবে তাহার মনোনয়নের তারিখ হইতে তিন বত্সরের জন্য সদস্যপদে বহাল থাকিবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs