প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯

( ১৯৯৯ সনের ২৩ নং আইন )

বোর্ডের সদস্যদের অপসারণ
৯৷ বোর্ডের কোন সদস্য অপসারিত হইয়া যাইবেন, যদি তিনি-
 
 
 
 
(ক) সভাপতির পূর্বানুমোদন ব্যতীত বোর্ডের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন;
 
 
 
 
(খ) ফাউন্ডেশনের মূলধন, আয় বা সুখ্যাতির জন্য ক্ষতিকর হইতে পারে এইরূপ কোন কার্য করিয়াছেন মর্মে বোর্ড কর্তৃক দোষী সাব্যস্ত হন;
 
 
 
 
(গ) নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যুন দুই বত্সর কারাদণ্ডে দণ্ডিত হইয়া থাকেন; অথবা
 
 
 
 
(ঘ) আপাততঃ বলবত্ কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs