প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯

( ১৯৯৯ সনের ২৩ নং আইন )

তহবিল
১৬৷ (১) ফাউন্ডেশনের একটি তহবিল থাকিবে যাহাতে জমা হইবে,-
 
 
 
 
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও ঋণ;
 
 
 
 
(খ) বিদেশী এজেন্সী ও সংস্থাসমূহ হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ;
 
 
 
 
(গ) অন্যান্য উত্স হইতে প্রাপ্ত ঋণ;
 
 
 
 
(ঘ) সম্পত্তি, বিনিয়োগ এবং বণ্ড ও ডিবেঞ্চার বিক্রয় হইতে প্রাপ্ত আয়;
 
 
 
 
(ঙ) দাতা সংস্থাসমূহ হইতে প্রাপ্ত অনুদান ও সহায়তা;
 
 
 
 
(চ) ব্যবসায় এবং অন্যান্য কার্যক্রম হইতে প্রাপ্ত মুনাফা এবং আয়;
 
 
 
 
(ছ) ফাউন্ডেশন কর্তৃক প্রাপ্ত অন্যান্য অর্থাদি৷
 
 
 
 
(২) ফাউন্ডেশনের তহবিলের সকল অর্থ বোর্ড কর্তৃক নির্ধারিত ব্যাংক বা ব্যাংকসমূহে ফাউন্ডেশনের নামে উহার হিসাবে জমা রাখা হইবে৷
 
 
 
 
(৩) ফাউন্ডেশনের তহবিল ব্যবহৃত হইবে,-
 
 
 
 
(ক) এ আইনের অধীনে সম্পাদিতব্য কার্যাবলীর ব্যয় নির্বাহের জন্য;
 
 
 
 
(খ) ফাউন্ডেশনের উদ্দেশ্য সাধনের এবং উহার উন্নয়নের উদ্দেশ্যে;
 
 
 
 
(গ) ফাউন্ডেশনের উদ্দেশ্য পূরণের সহিত সংগতিপূর্ণ কোন জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার সদস্যপদের জন্য প্রদেয় ফি পরিশোধের এবং ঐ সকল সংস্থার প্রকাশনাসমূহের সুবিধাভোগী হিসাবে চাঁদা প্রদানের জন্য৷
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs