১৯৷ ফাউন্ডেশনের বাত্সরিক হিসাব বোর্ড কর্তৃক নিযুক্ত এমন একজন নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত হইবে যিনি Bangladesh Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর অর্থানুসারে একজন চার্টার্ড একাউন্টেন্ট৷ অবশ্য বোর্ড কর্তৃক নিরীক্ষক নিযুক্তির কারণে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ক্ষমতা কোনক্রমেই খর্ব হইবে না৷