প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯

( ১৯৯৯ সনের ২৩ নং আইন )

বিআরডিবি এবং কতিপয় বিলুপ্ত প্রকল্প ও কর্মসূচীর নিকট হইতে সম্পদ, দায়-দেনা, ইত্যাদি হস্তান্তর
৩০৷ আপাততঃ বলবত্ কোন আইন অথবা কোন চুক্তি বা অন্য কোন দলিল-দস্তাবেজে যাহা কিছুই থাকুক না কেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে-
 
 
 
 
(ক) বি, আর, ডি, বি এর তত্ত্বাবধানাধীন আরডি-১২ প্রকল্প, আর, বি, পি এবং আর, বি, আই, পি অতঃপর উক্ত প্রকল্পসমূহ ও কর্মসূচী বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে;
 
 
 
 
(খ) উক্ত প্রকল্পসমূহ ও কর্মসূচীর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধা এবং সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, সংরক্ষিত তহবিল, বিনিয়োগ এবং উক্ত সম্পত্তিতে বা উক্ত সম্পত্তি হইতে উদ্ভূত উক্ত প্রকল্পসমূহ ও কর্মসূচীর যাবতীয় অধিকার ও স্বার্থ এবং তত্সম্পর্কিত সকল হিসাব বহি, রেজিষ্টার, রেকর্ড ও অন্য যে কোন ধরনের দলিল-দস্তাবেজ ফাউন্ডেশনের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে;
 
 
 
 
(গ) উক্ত প্রকল্পসমূহ ও কর্মসূচীর উপর বর্তিত সকল দায়-দেনা ও দায়িত্ব, ফাউন্ডেশন প্রতিষ্ঠার পূর্বে উহাদের দ্বারা বা উহাদের সহিত বা উহাদের পক্ষে সম্পাদিত সকল চুক্তি এবং কোন মালামাল বা সেবা বা উভয়টি সরবরাহের জন্য অঙ্গীকারাবদ্ধ সকল বিষয় ও বস্তু ফাউন্ডেশনের উপর বর্তিত, অথবা উহার দ্বারা, উহার সহিত বা উহার পক্ষে সম্পাদিত বা অঙ্গীকারাবদ্ধ হইয়াছে বলিয়া গণ্য হইবে;
 
 
 
 
(ঘ) ফাউন্ডেশন প্রতিষ্ঠার পূর্বে উক্ত প্রকল্পসমূহ ও কর্মসূচী কর্তৃক প্রদত্ত সকল ঋণ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং এই আইনের বিধানাবলী অনুযায়ী আদায়যোগ্য হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs