প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জেলা পরিষদ আইন, ২০০০

( ২০০০ সনের ১৯ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
 
 
 
 
(ক) “অস্থায়ী চেয়ারম্যান” অর্থ ধারা ১৩ এর বিধান অনুসারে নির্বাচিত অস্থায়ী চেয়ারম্যান;
 
 
 
 
(খ) “ওয়ার্ড” অর্থ মহিলা সদস্যসহ কোন সদস্য নির্বাচনের জন্য ধারা ১৬ অনুসারে সীমা নির্ধারিত এলাকা;
 
 
 
 
(গ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান;
 
 
 
 
(ঘ) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত;
 
 
 
 
(ঙ) “পরিষদ” অর্থ এই আইনের বিধান অনুযায়ী গঠিত জেলা পরিষদ;
 
 
 
 
(চ) “প্রবিধান”অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
 
 
 
 
(ছ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
 
 
 
(জ) “মহিলা সদস্য” অর্থ ধারা ৪(১)(গ) অনুসারে মহিলাদের জন্য সংরক্ষিত পরিষদের সদস্য;
 
 
 
 
(ঝ) “সদস্য” অর্থ পরিষদের সদস্য, এবং চেয়ারম্যান ও মহিলা সদস্যও ইহার অন্তর্ভুক্ত হইবেন;
 
 
 
 
(ঞ) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থ সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs