প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জেলা পরিষদ আইন, ২০০০

( ২০০০ সনের ১৯ নং আইন )

কমিটি
৩৪৷ (১) পরিষদ উহার কাজের সহায়তার জন্য প্রয়োজনবোধে চেয়ারম্যান বা সদস্য বা অন্য কোন ব্যক্তি সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করিতে পারিবে এবং উক্তরূপ কমিটির সদস্য সংখ্যা, দায়িত্ব ও কার্যধারা নির্ধারণ করিতে পারিবে৷
 
 
 
 
(২) পরিষদ নিম্নবর্ণিত বিষয়ে একটি করিয়া স্থায়ী কমিটি গঠন করিবে, যথা:-
 
 
 
 
(ক) আইন শৃঙ্খলা;
 
 
 
 
(খ) স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পরিবেশ, পানীয় জল ও স্যানিটেশন;
 
 
 
 
(গ) কৃষি, সেচ, সমবায়, মৎস্য ও পশুপালন;
 
 
 
 
(ঘ) শিক্ষা;
 
 
 
 
(ঙ) সমাজকল্যাণ, মহিলা ও শিশু উন্নয়ন, যুব উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি;
 
 
 
 
(চ) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এনজিও কার্যক্রম ও আত্মকর্মসংস্থান;
 
 
 
 
(ছ) যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন৷
 
 
 
 
(৩) পরিষদের একজন সদস্য স্থায়ী কমিটির সভাপতি হইবেন :
 
 
 
 
তবে শর্ত থাকে যে, পরিষদের কোন সদস্য একাধিক স্থায়ী কমিটির সভাপতি হইবেন না :
 
 
 
 
আরও শর্ত থাকে যে, স্থায়ী কমিটিসমূহের অন্যুন এক-তৃতীয়াংশের সভাপতি হইবে পরিষদের মহিলা সদস্য৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs