প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জেলা পরিষদ আইন, ২০০০

( ২০০০ সনের ১৯ নং আইন )

পরিষদ তহবিল গঠন
৪২৷ (১) জেলা পরিষদ তহবিল নামে প্রত্যেক পরিষদের একটি তহবিল থাকিবে৷
 
 
 
 
(২) উক্ত তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে, যথা :-
 
 
 
 
(ক) এই আইন দ্বারা গঠিত পরিষদ যে জেলা পরিষদের উত্তরাধিকারী সেই জেলা পরিষদের তহবিলের উদ্বৃত্ত অর্থ;
 
 
 
 
(খ) পরিষদ কর্তৃক ধার্যকৃত কর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য দাবী বাবদ প্রাপ্ত অর্থ;
 
 
 
 
(গ) পরিষদের উপর ন্যস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হইতে প্রাপ্ত আয় বা মুনাফা;
 
 
 
 
(ঘ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের অনুদান;
 
 
 
 
(ঙ) কোন স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান;
 
 
 
 
(চ) পরিষদের উপর ন্যস্ত সকল ট্রাষ্ট হইতে প্রাপ্ত আয়;
 
 
 
 
(ছ) পরিষদের অর্থ বিনিয়োগ হইতে মুনাফা;
 
 
 
 
(জ) পরিষদ কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ;
 
 
 
 
(ঝ) সরকারের নির্দেশক্রমে পরিষদের উপর ন্যস্ত অন্যান্য আয়ের উৎস হইতে প্রাপ্ত অর্থ৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs