প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

( ২০০০ সনের ২৬ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
 
 
 
 
(ক) “অতিরিক্ত মহাপরিচালক” অর্থ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক;
 
 
 
 
(খ) “এফসিডি প্রকল্প” অর্থ বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প;
 
 
 
 
(গ) “এফসিডিআই প্রকল্প” অর্থ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্প;
 
 
 
 
(ঘ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান;
 
 
 
 
(ঙ) “পরিষদ” অর্থ বোর্ডের পরিচালনা পরিষদ;
 
 
 
 
(চ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
 
 
 
 
(ছ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
 
 
 
(জ) “বোর্ড” অর্থ এই আইনের অধীনে প্রতিষ্ঠিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড;
 
 
 
 
(ঝ) “মহাপরিচালক” অর্থ বোর্ডের মহাপরিচালক;
 
 
(ঞ) “সদস্য” অর্থ পরিষদের সদস্য;
 
 
 
 
(ট) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থ আপাততঃ বলবত্ কোন আইনের অধীন গঠিত সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদ৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs