প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

( ২০০০ সনের ২৬ নং আইন )

বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব
৫৷ (১) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, পানি সম্পদের উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনা এবং ধারা ৬-এ বর্ণিত কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে বোর্ড সমগ্র বাংলাদেশ অথবা উহার যে কোন অংশে কার্যক্রম গ্রহণ করিতে পারিবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন ক্ষমতা ও দায়িত্বের সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া, বোর্ডের নিম্্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা:-
 
 
 
 
(ক) কোন ব্যক্তির আইনসংগত অধিকার ক্ষুণ্ন না করিয়া, সরকারের পূর্বানুমোদনক্রমে, সকল নদী, জলপথ ও ভূ-গর্ভস্থ পানিস্তরের পানি প্রবাহ নিয়ন্ত্রণ;
 
 
 
 
(খ) ধারা ৬-এর বিধানাবলী অনুসারে নির্মিত সকল পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ মান ও নির্দেশিকা উদ্ভাবন ও প্রয়োগ;
 
 
 
 
(গ) বোর্ডের কার্যাবলী সম্পাদনের নিমিত্তে প্রয়োজনীয় কলকারখানা, মেশিন, যন্ত্রপাতি ও অন্যান্য সহায়ক সরঞ্জাম সংগ্রহের জন্য চুক্তি স্বাক্ষর;
 
 
 
 
(ঘ) সরকার কর্তৃক অনুমোদিত প্রকল্প দলিলের ভিত্তিতে প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ ও সহায়তা লাভের জন্য কোন স্থানীয় সরকারী সংস্থা, স্থানীয় বা আন্তর্জাতিক পরামর্শক বা পরামর্শক প্রতিষ্ঠান এর সহিত চুক্তি স্বাক্ষর;
 
 
(ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পসমূহের পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস চার্জ ধার্যকরণ ও আদায়;
 
 
 
 
(চ) যে কোন সরকারী সংস্থার পক্ষে পানি সংশ্লিষ্ট যে কোন প্রকল্প, উহার সম্পূর্ণ কারিগরী, প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ বজায় রাখিয়া ডিপোজিট ওয়ার্ক হিসাবে বাস্তবায়ন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs