পরিষদের গঠন
৮৷ (১) পরিষদ নিম্্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :-
(ক) পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন;
(খ) সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়;
(গ) সচিব, অর্থ বিভাগ;
(ঘ) সচিব, স্থানীয় সরকার বিভাগ;
(ঙ) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়;
(চ) সরকার কর্তৃক মনোনীত একজন পানি সম্পদ প্রকৌশলী বা বিজ্ঞানী;
(ছ) সরকার কর্তৃক মনোনীত একজন পানি সম্পদ বিশেষজ্ঞ;
(জ) সরকার কর্তৃক মনোনীত একজন এনজিও প্রতিনিধি;
(ঝ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড একাউনটেন্ট-এর একজন প্রতিনিধি;
(ঞ) বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের সুবিধাভোগীদের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত দুইজন প্রতিনিধি;
(ট)
পানি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২ (১৯৯২ সনের ১২ নং আইন)-এর অধীন গঠিত পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক;
(ঠ) মহাপরিচালক৷
(২) উপ-ধারা (১)-এর দফা (চ), (ছ), (জ), (ঝ) ও (ঞ)- েত উল্লিখিত সদস্যগণ তাহাদের দায়িত্বভার গ্রহণের তারিখ হইতে দুই বত্সরের মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন এবং পুনরায় একই মেয়াদে নিয়োগের জন্য যোগ্য হইবেন:
তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কোন কারণ না দর্শাইয়া উক্ত-রূপ কোন সদস্যকে যে কোন সময় তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে:
আরও শর্ত থাকে যে, উক্ত-রূপ কোন সদস্য তাহার মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময় সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷
(৩) পরিষদের কোন সদস্যপদ শূন্য রহিয়াছে অথবা উহা গঠনে কোন ত্রুটি রহিয়াছে কেবল এই কারণে পরিষদের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷