প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

( ২০০০ সনের ২৬ নং আইন )

পরিষদের ক্ষমতা ও দায়িত্ব
৯৷ (১) ধারা ৭ -এর অধীন ক্ষমতা ও দায়িত্বের সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া, এই আইনের বিধানাবলী সাপেক্ষে, পরিষদের নিম্্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা:-
 
 
 
 
(ক) জাতীয় পানি নীতি ও অন্যান্য দিকনির্দেশক সরকারী দলিলাদির সহিত সংগতি রাখিয়া বোর্ডের জন্য কৌশলগত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ এবং উহা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ;
 
 
 
 
(খ) বোর্ডের জন্য দীর্ঘ, মধ্যম ও স্বল্পমেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এবং উহাদের অর্জনের জন্য নিম্্নবর্ণিত নীতিমালা প্রণয়ন, যথা:-
 
 
 
 
(অ) প্রাতিষ্ঠানিক নীতি, যাহাতে, অন্যান্য বিষয়ের মধ্যে, কার্যনির্বাহ পদ্ধতি, কর্মচারীদের চাকুরীবিধি এবং প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ অন্তর্ভুক্ত থাকিবে;
 
 
 
 
(আ) মানব সম্পদ উন্নয়ন নীতি, যাহাতে, অন্যান্য বিষয়ের মধ্যে, কর্মী উন্নয়ন, কর্ম-জীবন পরিকল্পনা ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকিবে;
 
 
 
 
(ই) কর্মচারী ব্যবস্থাপনা নীতি, যাহা কর্মচারীদের পেশাগত দক্ষতা ও প্রেরণার জন্য সহায়ক পরিবেশের সৃষ্টি করিবে;
 
 
 
 
(গ) বোর্ডের বার্ষিক বাজেট ও সম্পূরক বাজেট অনুমোদন;
 
 
 
 
(ঘ) সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সীমার মধ্যে সমস্ত ক্রয় ও সংগ্রহ প্রস্তাব অনুমোদন;
 
 
 
 
(ঙ) পরিষদ কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত মহাপরিচালকের আর্থিক ক্ষমতার উর্দ্ধের সকল অতিরিক্ত কাজের দাবী বিবেচনা ও অনুমোদন;
 
 
 
 
(চ) বোর্ডের সম্পত্তি বা প্রকল্পের বিক্রয়, অবসায়ন, ইজারা প্রদান, ব্যবস্থাপনা চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়সমূহ বিবেচনা, ক্ষেত্রমত অনুমোদন ও সুপারিশকরণ;
 
 
 
 
(ছ) বোর্ডের পরিচালনা ও আর্থিক বিষয়ে ব্যবস্থাপনার জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে-
 
 
 
 
(অ) বোর্ডের প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা দক্ষতার সহিত পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় বিধি ও প্রবিধান প্রণয়নের জন্য, যথাক্রমে, সুপারিশ পেশকরণ ও ব্যবস্থা গ্রহণ;
 
 
 
 
(আ) মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের নিকট ক্ষমতা ও দায়িত্ব অর্পণ এবং ব্যবস্থাপনার যথোপযুক্ত মান নির্ধারণ;
 
 
(ই) মহাপরিচালক কর্তৃক পেশকৃত ভৌত ও আর্থিক অগ্রগতির বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা এবং অসন্তোষজনক কর্মসম্পাদনের জন্য দায়িত্ব নির্ধারণ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ;
 
 
 
 
(ঈ) বোর্ডের বার্ষিক প্রতিবেদন ও অডিট প্রতিবেদন অনুমোদন;
 
 
 
 
(উ) সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক পরিচালিত পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা ও তত্সম্পর্কে মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান;
 
 
 
 
(জ) সরকারের বিবেচনার জন্য বোর্ডের অনুমোদিত সাংগঠনিক কাঠামো পরিবর্তনের সুপারিশ পেশকরণ, যাহাতে বোর্ডের আওতাভুক্ত কোন ইউনিট বেসরকারীকরণ কিংবা কোন ইউনিটের কাজ বোর্ডের জনবল দ্বারা নিষ্পন্ন না করিয়া বাজার হইতে আহরণ করিবার প্রস্তাবও থাকিতে পারে৷
 
 
 
 
(২) পরিষদ-
 
 
 
 
(ক) বোর্ড জাতীয় পানি নীতিতে বিধৃত নীতিমালা ও দিকনির্দেশনা অনুযায়ী যেন পরিচালিত হয় তাহা নিশ্চিত করিবে; এবং
 
 
 
 
(খ) বোর্ডের জন্য স্বচ্ছ, দক্ষ ও আর্থিকভাবে সবল একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs