প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

( ২০০০ সনের ২৬ নং আইন )

মহাপরিচালকের ক্ষমতা ও দায়িত্ব
১৩। এই আইনের বিধান সাপেক্ষে মহাপরিচালকের নিম্নবর্ণিত ক্ষমতা ও দায়িত্ব থাকিবে, যথা:-
 
 
 
 
(ক) পরিষদ কতর্ৃক অনুমোদিত, আর্থিক, ও পরিচালনা লক্ষ্যসহ, সকল নীতি ও কর্মপন্থা বাস্তবায়ন ও প্রয়োগ করা;
 
 
 
 
(খ) জাতীয় পানি নীতি ও অন্যান্য দিকনির্দেশক সরকারী দলিলাদির সহিত সংগতি রাখিয়া বোর্ডের জন্য স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ এবং পরিষদের অনুমোদনক্রমে বাস্তবায়ন করা;
 
 
 
 
(গ) বোর্ডের যাবতীয় কার্যক্রম ও বিষয়াদি আর্থিক ও প্রশাসনিকভাবে যথাযথ পদ্ধতিতে এবং এই আইন, বিধি ও প্রবিধান অনুযায়ী পরিচালনা করা;
 
 
 
 
(ঘ) প্রত্যেক আর্থিক বৎসর শেষ হইবার পরবর্তী তিন মাসের মধ্যে, উক্ত বৎসরে বোর্ডের কার্যক্রম ও বিষয়াদি পরিচালনা এবং কার্যসম্পাদন সম্পর্কে, নিরীক্ষা-প্রতিবেদন ও প্রয়োজনীয় অন্যান্য প্রতিবেদনসহ, একটি বার্ষিক প্রতিবেদন পরিষদের নিকট পেশ করা;
 
 
 
 
(ঙ) পরিষদের নিকট, উহার বিবেচনা ও অনুমোদনের জন্য বোর্ডের বার্ষিক বাজেট এবং প্রয়োজনবোধে সম্পূরক বাজেট পেশ করা;
 
 
 
 
(চ) বোর্ডের সহিত সরকার অথবা সরকারের কোন দপ্তর, অফিস বা এজেন্সি অথবা অন্য কোন দেশী বা বিদেশী ব্যক্তি, কতর্ৃপক্ষ বা এজেন্সির লেনদেনের ব্যাপারে বোর্ডের প্রতিনিধিত্ব করা;
 
 
 
 
(ছ) চাকুরী বিধি ও প্রবিধান অনুযায়ী বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ প্রদান এবং তাহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা;
 
 
 
 
(জ) বোর্ডের অভ্যন্তরে কর্মকর্তা ও কর্মচারী বদলী করা;
 
 
 
 
(ঝ) কোন মামলা রুজু করা বা উহার পক্ষ সমর্থন করা বা উহা প্রত্যাহার করা বা আপোষ করা;
 
 
(ঞ) কর্মচারীগণের জন্য কার্যসম্পাদন উৎসাহসহ, বোর্ডের দৈনন্দিন বিষয়াদি পরিচালনার জন্য প্রাতিষ্ঠানিক নীতি, মানব সম্পদ উন্নয়ন নীতি, কর্মচারী ব্যবস্থাপনা নীতি ও অভ্যন্তরীণ কার্যপদ্ধতি প্রণয়ন এবং পরিষদের অনুমোদনক্রমে উহা বাস্তবায়ন করা;
 
 
 
 
(ট) সরকার কতর্ৃক নির্ধারিত আর্থিক সীমার মধ্যে সমস্ত সেবা, নির্মাণ, ক্রয় ও সংগ্রহ প্রস্তাব অনুমোদন এবং এতদসংক্রান্ত সকল চুক্তি স্বাক্ষর করা;
 
 
 
 
(ঠ) সরকার কতর্ৃক নির্ধারিত আর্থিক সীমার মধ্যে বোর্ডের সকল অতিরিক্ত কাজের দাবী বিবেচনা ও অনুমোদন;
 
 
 
 
(ড) পরিষদ ও সরকারের বিবেচনার জন্য অনুমোদিত সাংগঠনিক কাঠামো পরিবর্তনের সুপারিশ পেশকরণ;
 
 
 
 
(ঢ) বোর্ডের সম্পত্তি বা প্রকল্পের সম্পত্তি বিক্রয়, অবসায়ন, ইজারা প্রদান, ব্যবস্থাপনা চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়সমূহ পরিষদের বিবেচনার জন্য উপস্থাপন ও ক্ষেত্রমতে অনুমোদন করা;
 
 
 
 
(ণ) মহাপরিচালক তাহার যে কোন ক্ষমতা ও দায়িত্ব অতিরিক্ত মহাপরিচালক অথবা বোর্ডের যে কোন দফতরের উপর অর্পণ করিতে পারিবেন; এবং
 
 
 
 
(ত) সরকার বা পরিষদ কতর্ৃক আরোপিত অন্য কোন দায়িত্ব পালন করা।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs