প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

( ২০০০ সনের ২৬ নং আইন )

ভবিষ্যত প্রকল্পের বাস্তবায়ন ও ব্যবস্থাপনা
১৫। (১) জাতীয় পানি নীতির বিধান অনুসারে এবং উপ-আঞ্চলিক ও স্থানীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় বোর্ড কেবল ১০০০ হেক্টরের অধিক আয়তন বিশিষ্ট প্রকল্প বাস্তবায়ন করিবে।
 
 
 
 
(২) উপ-আঞ্চলিক ও স্থানীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনার সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে কোন স্থানীয় কতর্ৃপক্ষ কতর্ৃক অনূধর্্ব ১০০০ হেক্টর আয়তন বিশিষ্ট এফসিডিআই প্রকল্প বাস্তবায়ন করা যাইবে এবং এই ব্যাপারে বোর্ড ও উক্ত কতর্ৃপক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে সরকার কতর্ৃক নির্ধারিত পদ্ধতিতে উহা নিষ্পত্তি করা হইবে।
 
 
 
 
(৩) অনধিক ৫০০০ হেক্টর আয়তন বিশিষ্ট প্রকল্পের ব্যবস্থাপনার দায়িত্বভার সরকার কতর্ৃক এতদুদ্দেশ্যে জারীকৃত নির্দেশিকা অনুসরণে প্রকল্পের সুবিধাভোগীদের স্বার্থে গঠিত সংগঠন, যে নামেই অভিহিত হউক না কেন, এর উপর ন্যস্ত থাকিবে।
 
 
(৪) ৫০০০ হেক্টরের অধিক আয়তন বিশিষ্ট প্রকল্পের ব্যবস্থাপনা সরকার কতর্ৃক এতদুদ্দেশ্যে জারীকৃত নির্দেশিকা অনুসরণে প্রকল্পের সুবিধাভোগীদের স্বার্থে গঠিত সংগঠন, বোর্ড এবং পানি সম্পদ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি যৌথ পানি ব্যবস্থাপনা কমিটির উপর ন্যস্ত থাকিবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, সরকার প্রয়োজন মনে করিলে, উক্ত প্রকল্পের ব্যবস্থাপনা, প্রকল্প এলাকায় কর্মরত কোন বেসরকারী সংস্থার নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক ঠিকা প্রদান করিতে পারিবে।
 
 
 
 
(৫) এই ধারায় উলি্লখিত যে কোন শ্রেণীর প্রকল্পের আয়তন সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs