বিদ্যমান প্রকল্পের ব্যবস্থাপনা ও মালিকানা হস্তান্তর
১৬। (১) অনূধর্্ব ১০০০ হেক্টর আয়তন বিশিষ্ট এফসিডি ও এফসিডিআই প্রকল্পের মালিকানা পর্যায়ক্রমে স্থানীয় কতর্ৃপক্ষের নিকট হস্তান্তরিত হইবে এবং যে সমস্ত প্রকল্প উহাদের সুবিধাভোগীদের স্বার্থে গঠিত সংগঠনসমূহের দ্বারা ইতোমধ্যে সন্তোষজনকভাবে পরিচালিত হইতেছে সেইগুলি সর্বপ্রথম হস্তান্তরিত হইবে।
(২) বোর্ড কতর্ৃক বাস্তবায়িত কোন প্রকল্প বা উহার অংশবিশেষ অন্য কোন উন্নয়নমূলক কাজ কিংবা উহার রক্ষণাবেক্ষণের নিমিত্তে অন্য কোন সংস্থা বা স্থানীয় কতর্ৃপক্ষের নিকট হস্তান্তর করার প্রয়োজন হইলে বোর্ড, সরকার কতর্ৃক নির্ধারিত শর্তাধীনে, উহা করিতে পারিবে।
(৩) বোর্ড, সরকার কতর্ৃক নির্ধারিত পদ্ধতিতে ১০০০ হেক্টরের অধিক কিন্তু ৫০০০ হেক্টরের অনধিক আয়তন বিশিষ্ট প্রকল্পের ব্যবস্থাপনা পর্যায়ক্রমে উক্ত প্রকল্পের সুবিধাভোগীদের স্বার্থে গঠিত সংগঠনের নিকট অর্পণ করিবে এবং ৫০০০ হেক্টরের অধিক আয়তন বিশিষ্ট প্রকল্পের ব্যবস্থাপনা ধারা ১৫-এর উপ-ধারা (৪) এর বিধান অনুসারে গঠিত যৌথ পানি ব্যবস্থাপনা কমিটির উপর ন্যস্ত করিবে।
(৪) এই ধারায় উলি্লখিত যে কোন শ্রেণীর প্রকল্পের আয়তন সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs