প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

( ২০০০ সনের ২৬ নং আইন )

বোর্ডের জন্য ভূমি হুকুমদখল, অধিগ্রহণ ইত্যাদি
১৭। (১) বোর্ডের কোন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে কোন ভূমি প্রয়োজন হইলে উহা জনস্বার্থে প্রয়োজন বলিয়া বিবেচিত হইবে এবং তদুদ্দেশ্যে উহা অপয়ঁরংরঃরড়হ ধহফ জবয়ঁরংরঃরড়হ ড়ভ ওসসড়াধনষব চৎড়ঢ়বৎঃু ঙৎফরহধহপব, ১৯৮২ (ওও ড়ভ ১৯৮২)-এর বিধান মোতাবেক হুকুমদখল বা অধিগ্রহণ করা যাইবে।
 
 
 
 
(২) বোর্ড উহার প্রয়োজনে উপ-ধারা (১) এর অধীন হুকুমদখল বা অধিগ্রহণ ব্যতীত সরাসরি ক্রয় কিংবা ইজারার মাধ্যমে কোন ভূমির স্বত্ব অর্জন করিতে পারিবে এবং একইভাবে বিক্রয় কিংবা ইজারা বাতিলের মাধ্যমে উহার স্বত্ব ত্যাগ করিতে পারিবে।
 
 
(৩) কোন প্রকল্প বাস্তবায়নের সময় সাময়িক ব্যবহারের জন্য প্রয়োজন হইলে তজ্জন্য বোর্ড কোন জমি ও অস্থাবর সম্পত্তি ভাড়ায় বা স্বল্পমেয়াদী ইজারায় গ্রহণ করিতে পারিবে।
 
 
 
 
(৪) বোর্ড উহার প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত জমি, সরকার কতর্ৃক গৃহীত নীতিমালা অনুযায়ী, স্বল্পমেয়াদী ইজারা প্রদান করিতে পারিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs