তহবিল
২০। (১) বোর্ডের কার্য পরিচালনার জন্য উহার একটি নিজস্ব তহবিল থাকিবে এবং নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ উক্ত তহবিলে জমা হইবে, যথা:-
(ক) সরকার কতর্ৃক প্রদত্ত অনুদান;
(খ) কোন স্থানীয় কতর্ৃপক্ষ কতর্ৃক প্রদত্ত অনুদান;
(গ) সরকার কতর্ৃক মঞ্জুরীকৃত ঋণ;
(ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে মঞ্জুরীকৃত বৈদেশিক অনুদান ও ঋণ;
(ঙ) বোর্ড কতর্ৃক বাস্তবায়িত কোন প্রকল্পের সুবিধাভোগীদের নিকট হইতে সার্ভিস চার্জ বাবদ আদায়কৃত অর্থ;
(চ) ডিপোজিট ওয়ার্ক হইতে প্রাপ্ত আয়;
(ছ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ।
(২) বোর্ডের তহবিল বোর্ডের নামে যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উঠানো যাইবে।
(৩) বোর্ডের তহবিল হইতে বোর্ডের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে।
(৪) বোর্ড উহার তহবিল সরকার কতর্ৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করিতে পারিবে।
(৫) বোর্ড প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থা বা অন্য কোন উৎস হইতে অর্থ ঋণ হিসাবে গ্রহণ করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, উক্ত ঋণ পরিশোধের প্রক্রিয়াও ঋণ গ্রহণ প্রস্তাবে উল্লেখ থাকিতে হইবে।