প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

( ২০০০ সনের ২৬ নং আইন )

হিসাব রক্ষণ ও নিরীক্ষা
২২। (১) বোর্ড উহার যাবতীয় ব্যয়িত অর্থের যথাযথ হিসাব রক্ষণসহ অন্যান্য আনুষংগিক রেকর্ড সংরক্ষণ করিবে এবং আয়-ব্যয়ের হিসাবের বিবরণী, নগদ তহবিল প্রবাহের বিবরণী ও স্থিতিপত্রসহ হিসাবের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করিবে।
 
 
 
 
(২) প্রতি অর্থ বৎসরের বোর্ডের হিসাব বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কতর্ৃক নিযুক্ত নিরীক্ষক দ্বারা পরীক্ষিত ও নিরীক্ষিত হইবে এবং বোর্ড প্রত্যেক অর্থ বৎসর সমাপ্তির চার মাসের মধ্যে হিসাব নিরীক্ষণ সম্পাদন নিশ্চিত করতঃ নিরীক্ষা প্রতিবেদনের অনুলিপি সরকারের নিকট পেশ করিবে।
 
 
 
 
(৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কিংবা তৎকতর্ৃক নিযুক্ত নিরীক্ষক কিংবা তাহাদের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি বোর্ডের সকল রেকর্ড, দলিল, দস্তাবেজ, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং বোর্ডের কোন সদস্য বা যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।
 
 
(৪) বোর্ড নিরীক্ষা প্রতিবেদনে উলি্লখিত অনিয়ম ও ত্রুটি-বিচু্যতি নিরসনকল্পে বোর্ড কতর্ৃক গৃহীত পদক্ষেপ ও মতামত সম্বলিত একটি প্রতিবেদন নিরীক্ষা প্রতিবেদন প্রাপ্তির তিন মাসের মধ্যে সরকারের নিকট পেশ করিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs