প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

( ২০০০ সনের ২৬ নং আইন )

রহিতকরণ ও হেফাজত
 
 
 
 
২৭। (১) Bangladesh Water and Power Development Boards Order, 1972 (P.O. No. 59 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Water Development Boardএর ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলী, অতঃপর উক্ত বিধানাবলী বলিয়া উলি্লখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
 
 
 
 
(২) উক্ত বিধানাবলী রহিত হইবার সংগে সংগে-
 
 
 
 
(ক) উহার অধীনে প্রতিষ্ঠিত Bangladesh Water Development Board, অতঃপর বিলুপ্ত Board বলিয়া উলি্লখিত, বিলুপ্ত হইবে;
 
 
 
 
(খ) বিলুপ্ত Board এর তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং সিকিউরিটিসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং ঐ সকল সম্পত্তিতে বিলুপ্ত Board এর যাবতীয় অধিকার ও স্বার্থ বোর্ডে ন্যস্ত হইবে;
 
 
 
 
(গ) বিলুপ্ত Board এর সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি যথাক্রমে বোর্ডের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, পক্ষে বা সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে;
 
 
(ঘ) বিলুপ্ত ইড়ধৎফ কতর্ৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা বা সূচিত অন্য কোন আইনগত কার্যধারা বোর্ড কতর্ৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত বা সূচিত মামলা বা কার্যধারা বলিয়া গণ্য হইবে;
 
 
 
 
(ঙ) বিলুপ্ত Board এর সকল কর্মকর্তা ও কর্মচারী বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যে শর্তাধীনে চাকুরীতে ছিলেন, তাহা এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে চাকুরীরত থাকিবেন।
 
 
 
 
(৩) উক্ত বিধানাবলী রহিত হওয়া সত্বেও-
 
 
 
 
(ক) উহার অধীন প্রণীত কোন rules বা regulations, জারীকৃত কোন প্রজ্ঞাপন, প্রদত্ত কোন আদেশ, নির্দেশ, অনুমোদন, উপদেশ বা সুপারিশ, প্রণীত সকল স্কীম বা পরিকল্পনা, আরোপিত সকল লেভী, রেইট, টোল, চার্জ বা জরিমানা, অনুমোদিত সকল বাজেট এবং কৃত সকল কাজকর্ম উক্ত রহিতের অব্যবহিত পূর্বে বলবৎ থাকিলে এবং এই আইনের কোন বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হইলে এই আইনের অনুরূপ বিধানের অধীন প্রণীত, জারীকৃত, প্রদত্ত, আরোপিত, অনুমোদিত এবং কৃত বলিয়া গণ্য হইবে, এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অথবা এই আইনের অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে;
 
 
 
 
(খ) উহার অধীন গঠিত কোন কমিটি, উহার গঠন বা কার্যপরিধি এই আইনের বিধানাবলীর সহিত অসামঞ্জস্যপূর্ণ না হইলে, এইরূপ অব্যাহত থাকিবে যেন উক্ত কমিটি এই আইনের অধীন গঠিত হইয়াছে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs