প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইন, ২০০০

( ২০০০ সনের ২৭ নং আইন )

কর্তৃপক্ষের কার্যাবলী ও দায়িত্ব
৭৷ কর্তৃপক্ষের কার্যাবলী ও দায়িত্ব হইবে নিম্্নরূপ, যথা:-
 
 
 
 
(ক) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জরিপ ও সমীক্ষা পরিচালনা এবং তথ্য সংগ্রহ ও সংরক্ষণ;
 
 
 
 
(খ) জাতীয় গৃহায়ন নীতিমালা প্রণয়ন এবং সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন;
 
 
 
 
(গ) স্বল্প ব্যয় ও আত্মসহায়তামূলক নগর ও গ্রামীণ গৃহায়ন প্রকল্প প্রণয়ন এবং সরকারের অনুমোদন সাপেক্ষে, উহার বাস্তবায়ন;
 
 
 
 
(ঘ) দুর্যোগ ও আপদকালীন সময়ের জন্য গৃহায়ন পরিকল্পনা প্রণয়ন এবং সরকারের অনুমোদন সাপেক্ষে, উহার বাস্তবায়ন;
 
 
 
 
(ঙ) দুর্দশাগ্রস্ত মহিলা, অসহায় ও দুস্থ নাগরিকদের জন্য গৃহায়ন কার্যক্রম গ্রহণ;
 
 
 
 
(চ) সরকার কর্তৃক কর্তৃপক্ষের নিকট ন্যস্ত বা কর্তৃপক্ষের মালিকানাধীন জমির রক্ষণাবেক্ষণ এবং উক্ত জমিতে বাড়ী, এপার্টমেন্ট, ফ্লাট, ইমারত নির্মাণ;
 
 
 
 
(ছ) দফা (চ) এর অধীন নির্মিত বাড়ী, এপার্টমেন্ট, ফ্লাট ও ইমারত এর বিক্রয়, ইজারা প্রদান বা অন্যভাবে বিলিবন্টন;
 
 
 
 
(জ) গৃহায়ন সংক্রান্ত বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালার আয়োজন ও পরিচালনা;
 
 
 
 
(ঝ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, গৃহায়ন সংক্রান্ত বিষয়ে গবেষণা করা;
 
 
 
 
(ঞ) গৃহায়ন প্রকল্প বাস্তবায়নে দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা;
 
 
(ট) উপরি-উক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs