প্রিন্ট ভিউ

কপিরাইট আইন, ২০০০

( ২০০০ সনের ২৮ নং আইন )

এই আইন কপিরাইট আইন, ২০২৩ ( ২০২৩ সনের ৩৪ নং আইন ) দ্বারা রহিত করা হইয়াছে।

অধ্যায়-৩

কপিরাইট

এই আইনের বিধান বহির্ভূত কপিরাইট থাকিবে না
১৩। এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের বিধানের পরিপন্থী উপায়ে কোন ব্যক্তি কোন প্রকাশিত বা অপ্রকাশিত কর্মের কপিরাইট বা অনুরূপ কোন স্বত্বের অধিকারী হইবেন না, কিন্তু এই ধারার কোন কিছু এমনভাবে ব্যাখ্যা করা যাইবে না যাহাতে কোন বিশ্বাসভঙ্গ বা আস্থা রোধ করিবার অধিকার রদ হইতে পারে।
কপিরাইটের অর্থ
১৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে "কপিরাইট" অর্থ, এই আইনের বিধানাবলী সাপেক্ষে, কোন কর্ম বা কর্মের গুরুত্বপূর্ণ অংশের বিষয়ে নিম্নবর্ণিত কোন কিছু করা বা করার ক্ষমতা অর্পণ, যথা:-
 
 
 
 
(১) কম্পিউটার প্রোগ্রাম ব্যতীত, সাহিত্য, নাট্য বা সংগীত কর্মের ক্ষেত্রে,-
 
 
 
 
(ক) যে কোন উপায়ে ইলেকট্রনিঙ্ মাধ্যমে কর্মটি সংরক্ষণ করাসহ যে কোন বস্তুগত আংগিকে কর্মটির পুনরুৎপাদন করা;
 
 
 
 
(খ) সাকর্ুলেশনে রহিয়াছে এমন অনুলিপি ব্যতিরেকে, কর্মটির অনুলিপি জনগণের জন্য ইসু্য করা;
 
 
(গ) জনসমক্ষে কর্মটি সম্পাদন করা অথবা উহা জনগণের মধ্যে প্রচার করা;
 
 
 
 
(ঘ) কর্মটির কোন অনুবাদ উৎপাদন, পুনরুৎপাদন, সম্পাদন বা প্রকাশ করা;
 
 
 
 
(ঙ) কর্মটির বিষয়ে কোন চলচ্চিত্র ছবি বা শব্দ রেকর্ড করা;
 
 
 
 
(চ) কর্মটি সমপ্রচার করা বা কর্মটির সমপ্রচারকৃত বিষয় মাইক বা অনুরূপ অন্য কোন যন্ত্রের সাহায্যে জনসাধারণকে অবহিত করা;
 
 
 
 
(ছ) কর্মটি অভিযোজন করা;
 
 
 
 
(জ) কর্মটির অনুবাদ বা অভিযোজন বিষয়ে উপরের (ক) হইতে (চ)-এ উলি্লখিত কোন কাজ করা।
 
 
 
 
(২) কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে,-
 
 
 
 
(ক) দফা (১)-এ উলি্লখিত যে কোন কিছু করা;
 
 
 
 
(খ) ইতোপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয় করা বা ভাড়া প্রদান করা হউক বা না হউক, কম্পিউটার প্রোগ্রামের অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা অথবা বিক্রয় বা ভাড়া প্রদান করার প্রস্তাব করা।
 
 
 
 
(৩) শিল্প কর্মের ক্ষেত্রে,-
 
 
 
 
(ক) কোন দ্বিমাত্রিক কর্মের ত্রিমাত্রিক কর্মে অথবা ত্রিমাত্রিক কর্মের দ্বিমাত্রিক কর্মে অংকনসহ যে কোন বস্তুগত আঙ্গিকে কর্মটি পুনরুৎপাদন করা;
 
 
 
 
(খ) কর্মটি জনগণের মধ্যে প্রচার করা;
 
 
 
 
(গ) সাকর্ুলেশনে রহিয়াছে এমন অনুলিপি ব্যতিরেকে, কর্মটির অনুলিপি জনগণের জন্য ইসু্য করা;
 
 
 
 
(ঘ) কর্মটিকে কোন চলচ্চিত্রের ছবির অন্তভর্ুক্ত করা;
 
 
 
 
(ঙ) কর্মটির অভিযোজন করা;
 
 
 
 
(চ) কর্মটির অভিযোজন বিষয়ে উপরের (ক) হইতে (ঘ)-এ উলি্লখিত কোন কিছু করা;
 
 
 
 
(ছ) কর্মটি সমপ্রচার করা বা কর্মটির সমপ্রচারকৃত বিষয় মাইক বা অনুরূপ অন্য কোন যন্ত্রের সাহায্যে জনসাধারণকে অবহিত করা।
 
 
 
 
1[(৪) চলচ্চিত্র ফিল্ম এর ক্ষেত্রে,-
 
 
 
 
(ক) কর্মটির অংশবিশেষের প্রতিবিম্বের ফটোগ্রাফসহ ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি বা অন্য কোনভাবে উহার অনুলিপি তৈরী করা;
 
 
(খ) ইতোপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা হউক বা না হউক, ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি এর মাধ্যমে বা অন্য কোনভাবে ফিল্ম এর অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা অথবা বিক্রয় বা ভাড়া প্রদান করার প্রস্তাব করা;
 
 
 
 
(গ) ফিল্মটির ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি বা অন্য কোনভাবে উহার শ্রবণযোগ্য বা দৃষ্টিগ্রাহ্য অনুলিপি জনগণের মধ্যে প্রচার ও প্রদর্শন করা।]
 
 
 
 
(৫) শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে,-
 
 
 
 
(ক) অভিন্ন রেকর্ডিং অংগীভূত করিয়া অন্য কোন শব্দ রেকর্ডিং তৈরী করা;
 
 
 
 
(খ) ইতোপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা হউক বা না হউক, শব্দ রেকর্ডিং এর কোন অনুলিপি বিক্রয় করা বা ভাড়া প্রদান করা অথবা বিক্রয় বা ভাড়া প্রদান করার প্রস্তাব করা;
 
 
 
 
(গ) শব্দ রেকর্ডিং জনগণের মধ্যে প্রচার করা।
 
 
 
 
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, একবার বিক্রয় হইয়াছে এমন অনুলিপি ইতোমধ্যে সাকর্ুলেশনে থাকা অনুলিপি বলিয়া গণ্য হইবে।
কপিরাইট থাকে এমন কর্ম
১৫। (১) এই ধারার বিধান এবং এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, নিম্নলিখিত শ্রেণীর কর্মের কপিরাইট বিদ্যমান, যথা:-
 
 
 
 
(ক) সাহিত্য, নাট্য, সংগীত ও শিল্পসুলভ আদি কর্ম;
 
 
 
 
(খ) চলচ্চিত্র ছবি;
 
 
 
 
(গ) শব্দ রেকর্ডিং।
 
 
 
 
(২) ধারা ৬৮ বা ৬৯ প্রযোজ্য হয় এমন কর্ম ব্যতীত উপ-ধারা (১) এ উলি্লখিত কোন কর্মের ক্ষেত্রে কপিরাইট থাকিবে না, যদি-
 
 
 
 
(ক) কোন প্রকাশিত কর্মের ক্ষেত্রে, কর্মটি বাংলাদেশে প্রথম প্রকাশিত হয়, বা যেক্ষেত্রে কর্মটি বাংলাদেশের বাহিরে প্রকাশিত হইবার ক্ষেত্রে, উহার প্রকাশনার তারিখে প্রণেতা, বা ঐ তারিখে প্রণেতা জীবিত না থাকিলে, মৃতু্যর তারিখে বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হইয়া থাকেন;
 
 
 
 
(খ) স্থাপত্য শিল্পকর্ম ব্যতীত কোন অপ্রকাশিত কর্মের ক্ষেত্রে, কর্মটি প্রস্তুতের সময় প্রণেতা বাংলাদেশের নাগরিক অথবা স্থায়ী বাসিন্দা না হইয়া থাকেন:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, দফা (ক) ও (খ) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন চলচ্চিত্র ফিল্মের প্রযোজকের সদর দপ্তর বা সচরাচর আবাস ফিল্মটি নির্মাণের উল্লেখযোগ্য বা সম্পূর্ণ সময়ে বাংলাদেশে থাকে তাহা হইলে উক্ত চলচ্চিত্র ফিল্মের কপিরাইট বহাল থাকিবে।
 
 
(গ) কোন স্থাপত্য শিল্পকর্মের ক্ষেত্রে, কর্মটি বাংলাদেশে অবস্থিত না থাকে।
 
 
 
 
ব্যাখ্যা।- যৌথ প্রণেতার কর্মের ক্ষেত্রে, এই উপ-ধারায় উলি্লখিত শর্তাবলী কর্মটির সকল প্রণেতার ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
 
 
 
 
(৩) নিম্নবর্ণিত ক্ষেত্রে কপিরাইট বহাল থাকিবে না-
 
 
 
 
(ক) চলচ্চিত্র ফিল্ম এর ক্ষেত্রে যদি ফিল্মটির মৌলিক অংশ অন্য কোন কর্মের কপিরাইট লঙ্ঘনজনিত হয়;
 
 
 
 
(খ) সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম দ্বারা শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে, যদি শব্দ রেকর্ড করার সময় উক্ত কর্মের কপিরাইট লঙ্ঘন করা হয়।
 
 
 
 
(৪) চলচ্চিত্র ফিল্ম বা শব্দ রেকর্ডিং এর কপিরাইট এমন কোন কর্মের স্বতন্ত্র কপিরাইটকে প্রভাবিত করিবে না যে সম্পর্কিত বিষয়ে কর্মটি বা উহার মৌলিক অংশ বা ক্ষেত্রমত, শব্দ রেকর্ডিং তৈরী হইয়াছে।
 
 
 
 
(৫) স্থাপত্য শিল্পকর্মের ক্ষেত্রে, কপিরাইট কেবল শৈল্পিক বৈশিষ্ট্য ও ডিজাইনে থাকিবে এবং নির্মাণ প্রক্রিয়া বা পদ্ধতিতে বিস্তৃত হইবে না।
১৯১১ সনের ২ নং আইনের অধীন নিবন্ধিত বা নিবন্ধিতব্য ডিজাইন সম্পর্কিত কপিরাইট
১৬। (১) পেটেন্টস এ্যান্ড ডিজাইনস এ্যাক্ট, ১৯১১ (১৯১১ সনের ২ নং আইন) এর অধীন নিবন্ধিত কোন ডিজাইনে এই আইনের অধীন কপিরাইট থাকিবে না।
 
 
 
 
(২) পেটেন্টস এ্যান্ড ডিজাইনস এ্যাক্ট, ১৯১১ (১৯১১ সনের ২ নং আইন) এর অধীন নিবন্ধিত হওয়ার যোগ্য কিন্তু ঐভাবে নিবন্ধিত হয় নাই এরূপ যে কোন ডিজাইনের কপিরাইটের অবসান হইবে যখনই উক্ত ডিজাইনে প্রয়োগ করা হইয়াছে এমন কোন বস্তুর কপিরাইট উহার স্বত্বাধিকারী দ্বারা বা তাহার অনুমতি সহকারে অন্য কোন ব্যক্তি কতর্ৃক শিল্প উৎপাদন প্রক্রিয়ায় পঞ্চাশবারের বেশী পুনরুৎপাদন করা হইয়াছে।
 
 

  • 1
    উপ-ধারা (৪) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs