ইনস্টিটিউটের তহবিল
১০৷ (১) ইনস্টিটিউটের একটি নিজস্ব তহবিল থাকিবে এবং উহাতে নিম্্ন eেির্ণত অর্থ জমা হইবে, যথা:-
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
(খ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান;
(গ) ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত পরামর্শ এবং গবেষণাধর্মী সেবার কমিশন বাবদ প্রাপ্ত অর্থ;
(ঘ) ইনস্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ;
(ঙ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷
(২) এই তহবিল ইনস্টিটিউটের নামে কোন তফসিলী ব্যাংকে জমা রাখিতে হইবে এবং পরিচালনা বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠানো যাইবে৷
(৩) এই তহবিল হইতে ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে৷
(৪) ইনস্টিটিউট এই তহবিল বা উহার অংশবিশেষ সরকারের অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করিতে পারিবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs