প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১

( ২০০১ সনের ১৬ নং আইন )

1[প্রত্যর্পণযোগ্য] সম্পত্তি সংক্রান্ত মামলার abatement, কার্যধারা বন্ধ ও ট্রাইব্যুনালে দাবী উত্থাপন
১৩৷ (১) 2[প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা] সরকারী গেজেটে প্রকাশের তারিখে যদি কোন আদালতে এমন দেওয়ানী মামলা অনিষ্পন্ন থাকে যাহাতে উক্ত তালিকায় অন্তর্ভুক্ত কোন সম্পত্তিতে স্বত্ব দাবী করিয়া বা উহা অর্পিত সম্পত্তি মর্মে দাবী করিয়া কোন প্রতিকার প্রার্থনা করা হইয়াছে, বা যদি তত্ত্বাবধায়কের নিকট এমন কোন কার্যধারা অনিষ্পন্ন থাকে যাহাতে উক্ত সম্পত্তিকে 3[প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা] হইতে অবমুক্তির আবেদন করা হইয়াছে, তাহা হইলে-
 
 
 
 
(ক) 4[প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা] সরকারী গেজেটে প্রকাশের তারিখে উক্ত মামলায় উক্ত সম্পত্তি যতটুকু জড়িত ততটুকু বাবদ মামলাটি আপনা আপনি abated হইয়াছে বলিয়া গণ্য হইবে;
 
 
(খ) এইরূপ abatement এর জন্য সংশ্লিষ্ট আদালত কর্তৃক আনুষ্ঠানিক আদেশ প্রদানের বাধ্যবাধকতা থাকিবে না, এবং উক্ত তারিখের পর এইরূপ সম্পত্তির বিষয়ে উক্ত আদালত প্রদত্ত কোন আদেশ (আনুষ্ঠানিক abatement আদেশ ব্যতীত) এর কার্যকরতা থাকিবে না;
 
 
 
 
(গ) উক্ত তালিকা সরকারী গেজেটে প্রকাশের তারিখে তত্ত্বাবধায়ক উক্ত কার্যধারা কার্যক্রম বন্ধ করিবেন এবং উক্ত তারিখের পর এইরূপ সম্পত্তির বিষয়ে তত্ত্বাবধায়ক প্রদত্ত আদেশ (কার্যক্রম বন্ধকরণের আদেশ ব্যতীত) এর কার্যকারিতা থাকিবে না৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত সম্পত্তির মালিক উহা প্রত্যর্পণের জন্য বা উক্ত সম্পত্তির ক্ষেত্রে ধারা ৬ প্রযোজ্য হইলে সংশ্লিষ্ট স্বার্থবান ব্যক্তি উহা 5[প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা] হইতে অবমুক্তির জন্য বা জনস্বার্থে অধিগ্রহণকৃত অর্পিত সম্পত্তির বিপরীতে প্রদেয় ক্ষতিপূরণের জন্য 6[***] ট্রাইব্যুনালের নিকট, এবং কোন সম্পত্তি প্রত্যর্পণযোগ্য জনহিতকর সম্পত্তি হইলে উক্ত ধারায় উল্লিখিত ব্যক্তি জেলা প্রশাসকের নিকট, আবেদন করিতে পারিবেন৷
 
 
 
 
(৩) এইরূপ আবেদন উপস্থাপন ও নিষ্পত্তির ও সংশ্লিষ্ট ডিক্রী বাস্তবায়নের ক্ষেত্রে ধারা 7[***] ১০, ১১ এবং ক্ষেত্রমত ধারা ১৫ এর বিধানাবলী প্রযোজ্য হইবে৷

  • 1
    “প্রত্যর্পণযোগ্য” শব্দটি "অর্পিত” শব্দটির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১১(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    “প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা” শব্দগুলি "অর্পিত সম্পত্তির তালিকা” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১১(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    “প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা” শব্দগুলি "অর্পিত সম্পত্তির তালিকা” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১১(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    “প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা” শব্দগুলি "অর্পিত সম্পত্তির তালিকা” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১১(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 5
    “প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা” শব্দগুলি "অর্পিত সম্পত্তির তালিকা” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১১(গ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 6
    “কমিটি বা” শব্দ দুইটি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১১(গ)(আ) ধারাবলে বিলুপ্ত।
  • 7
    “৯ক” সংখ্যা ও বর্ণ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১১(ঘ) ধারাবলে বিলুপ্ত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs