প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১

( ২০০১ সনের ১৬ নং আইন )

1[ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি]
2[২২। (১) 3[ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনাল] এর সকল শুনানী প্রকাশ্যে অনুষ্ঠিত হইবে এবং উহার রায় প্রকাশ্যে ঘোষিত হইবে।
 
 
 
 
(২) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, 4[ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনাল] বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিবে, এবং এইরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত প্রচলিত নিয়ম ও পদ্ধতি অনুসারে উহার কার্যক্রম পরিচালনা করিবে।
 
 
 
 
(৩) আপীল ট্রাইব্যুনাল 5[***] উহার নিকট উপস্থাপিত তথ্যগত বিষয় (Question of fact) ও আইনগত বিষয়ে (Question of law) যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে এবং উহার রায় চূড়ান্ত বলিয়া গণ্য হইবে]

  • 1
    “ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি” শব্দগুলি “ট্রাইব্যুনাল, আপীল ট্রাইব্যুনাল ও বিশেষ আপীল ট্রাইব্যুনাল, ইত্যাদির কার্যপদ্ধতি” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    ধারা ২২ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২০ নং আইন) এর ১৯ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    “ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি” শব্দগুলি “ট্রাইব্যুনাল, আপীল ট্রাইব্যুনাল ও বিশেষ আপীল ট্রাইব্যুনাল, ইত্যাদির কার্যপদ্ধতি” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    “ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি “ট্রাইব্যুনাল, আপীল ট্রাইব্যুনাল ও বিশেষ আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি ও কমার পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১৯(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 5
    “ও বিশেষ আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১৯(ঘ) ধারাবলে বিলুপ্ত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs