প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১

( ২০০১ সনের ১৬ নং আইন )

সাক্ষ্য গ্রহণ, সাক্ষীর উপস্থিতি ও দলিল উপস্থাপন নিশ্চিতকরণ
২৪৷ (১) এই আইনের অধীনে পেশকৃত আবেদন বা দাবী বা আপীলের সমর্থনে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক উপস্থাপিত সাক্ষীর বক্তব্যের সারাংশ 1[ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল] লিপিবদ্ধ করিবে৷
 
 
 
 
(২) 2[ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল] কর্তৃক কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে কোন ব্যক্তির সাক্ষ্য বা উপস্থিতি কিংবা কোন দলিল অনুসন্ধান বা উপস্থাপনের প্রয়োজন হইলে, উক্ত উপস্থিতি, অনুসন্ধান বা উপস্থাপন নিশ্চিত করিবার জন্য দেওয়ানী কার্যবিধির এর বিধান অনুসারে এতদসংক্রান্ত বিষয়ে কোন দেওয়ানী আদালত যে ক্ষমতা প্রয়োগ করিতে পারে 3[ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল] সেই ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷
 
 
 
 
(৩) কোন আবেদন বা আপীল নিষ্পত্তির জন্য যে কোন ব্যক্তিকে হাজির হওয়ার বা প্রয়োজনীয় কোন দলিল বা কাগজপত্র কোন ব্যক্তির নিয়ন্ত্রণ বা হেফাজতে থাকিলে উহা উপস্থাপনের জন্য 4[ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল] উক্ত ব্যক্তিকে নির্দেশ দিতে পারিবে এবং উক্ত নির্দেশ পালনে উক্ত ব্যক্তি বাধ্য থাকিবেন৷

  • 1
    “ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি “কমিটি বা ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল বা বিশেষ আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২১(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    “ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি “কমিটি বা ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল বা বিশেষ আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২১(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    “ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি “কমিটি বা ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল বা বিশেষ আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২১(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    “ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি “কমিটি বা ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল বা বিশেষ আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২১(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs