প্রিন্ট

05/04/2026
অর্থ আইন, ২০০১

অর্থ আইন, ২০০১

( ২০০১ সনের ৩০ নং আইন )

তৃতীয় অধ্যায়

Income-tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর সংশোধন

৪৭৷ Ordinance No. XXXVI of 1984 এর section 11 এর সংশোধন
৪৭৷ Income-tax Ordinance, 1984 (XXXVI of 1984), অতঃপর Income-tax Ordinance বলিয়া উল্লিখিত, এর section 11 এর Explanation এর “Chartered Accountants Ordinance, 1961 (X of 1961” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীর পর “or Bangladesh Chartered Accountants Order, 1973 (P. O. No. 2 of 1973)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী সন্নিবেশিত হইবে৷
৪৮৷ Ordinance No. XXXVI of 1984 এর Section 12 এর সংশোধন
৪৮৷ Income-tax Ordinance এর section 12 এর sub-section (2) এর শেষ প্রান্তস্থিত কোলনের পরিবর্তে ফুলষ্টপ প্রতিস্থাপিত হইবে এবং proviso বিলুপ্ত হইবে৷
৪৯৷ Ordinance No. XXXVI of 1984 এর section 30 এর সংশোধন
৪৯৷ Income-tax Ordinance এর section 30 এর clause (e) এর শেষ প্রান্তস্থিত “: or” সেমিকোলন ও শব্দটির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ proviso সংযোজিত হইবে, যথা:-
 
 
 
 
“Provided that the provision of this clause shall not be applicable to an employer where perquisites or other benefits were paid to an employee in pursuance of any Government decision published in the official Gazette to implement the recommendation of a Wage Board constituted by the Government;”৷
৫০৷ Ordinance No. XXXVI of 1984 এর section 46 এর সংশোধন
৫০৷ Income-tax Ordinance এর section 46 এর Explanation এর “hunting lodges” শব্দগুলির পরিবর্তে “hunting lodges, amusement and theme park, holiday home, tourist resort, family fun and games, energy park” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে৷
৫১৷ Ordinance No. XXXVI of 1984 এর section 46A এর সংশোধন
৫১৷ Income-tax Ordinance এর section 46A এর sub-section (7) এর-
 
 
 
 
(ক) clause (b) এর ফুলষ্টপ এর পরিবর্তে “; and” সেমিকোলন এবং শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
 
 
(খ) clause (b) এর পর নিম্নরূপ নূতন clause (c) সংযোজিত হইবে, যথা:-
 
 
 
 
“(c) any income of the said undertaking resulting from disallowance made under section 30.”|
৫২৷ Ordinance No. XXXVI of 1984 এর section 49 এর সংশোধন
৫২৷ Income-tax Ordinance এর section 49 এর sub-section (1) এর-
 
 
 
 
(ক) clause (a) এর পর নিম্নরূপ নূতন clause (aa) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(aa) income from discount on the real value of Bangladesh Bank bills;”
 
 
 
 
(খ) clause (n) এর পরিবর্তে নিম্নরূপ clause (n) প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
“(n) income derived from commission, discount or fees payable to distributors for distribution or marketing of manufactured goods;”
 
 
 
 
(গ) clause (v) বিলুপ্ত হইবে;
 
 
 
 
(ঘ) clause (zb) বিলুপ্ত হইবে; এবং
 
 
 
 
(ঙ) clause (zc) এর শেষ প্রান্তস্থিত ফুলষ্টপ এর পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন clause (zd) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
(zd) income from dividends.”৷
৫৩৷ Ordinance No. XXXVI of 1984 এর section 52E এর বিলোপ
৫৩৷ Income-tax Ordinance এর section 52E বিলুপ্ত হইবে৷
৫৪৷ Ordinance No. XXXVI of 1984 এর section 52J এর বিলোপ
৫৪৷ Income-tax Ordinance এর section 52J বিলুপ্ত হইবে৷
৫৫৷ Ordinance No. XXXVI of 1984 এর section 53 এর সংশোধন
৫৫৷ Income-tax Ordinance এর section 53 এর sub-section (1) এর “The Collector of Customs” শব্দগুলির পরিবর্তে The Commissioner of Customs” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
৫৬৷ Ordinance No. XXXVI of 1984 এর section 53E এর সংশোধন
৫৬৷ Income-tax Ordinance এর section 53E এর-
 
 
 
 
(ক) উপান্তটীকায় “commission or fees” শব্দগুলির পরিবর্তে “commission, discount or fees” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে;
 
 
(খ) “by way of commission or fees” শব্দগুলির পর “or allows any discount” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
 
 
 
 
(গ) “whichever is earlier,” শব্দগুলি ও কমার পর “or at the time of allowing discount” শব্দগুলি সন্নিবেশিত হইবে; এবং
 
 
 
 
(ঘ) “five per cent of commission or fees payable” শব্দগুলির পরিবর্তে “five per cent of commission or fees payable or discount allowed” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
৫৭৷ Ordinance No. XXXVI of 1984 এর section 54 এর সংশোধন
৫৭৷ Income-tax Ordinance এর section 54 এর-
 
 
 
 
(ক) sub-section (2) এর “thirty thousand taka” শব্দগুলির পরিবর্তে “forty thousand taka” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
 
 
(খ) proviso তে “taka thirty thousand” শব্দগুলির পরিবর্তে “forty thousand taka” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
৫৮৷ Ordinance No. XXXVI of 1984 এর section 56 এর সংশোধন
৫৮৷ Income-tax Ordinance এর section 56 এর sub-section (2) এ “the Deputy Commissioner of Taxes” শব্দগুলির পরিবর্তে “the National Board of Revenue” এবং “his belief” শব্দগুলির পরিবর্তে “its belief” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
৫৯৷ Ordinance No. XXXVI of 1984 এর section 64 এর সংশোধন
৫৯৷ Income-tax Ordinance এর section 64 এর sub-section (1) এ “exceeds one lakh taka” শব্দগুলির পরিবর্তে “exceeds two lakh taka” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
৬০৷ Ordinance No. XXXVI of 1984 এর section 68 এর সংশোধন
৬০৷ Income-tax Ordinance এর section 68 এ “one lakh taka” শব্দগুলির পরিবর্তে “two lakh taka” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
৬১৷ Ordinance No. XXXVI of 1984 এর section 75 এর সংশোধন
৬১৷ Income-tax Ordinance এর section 75 এর-
 
 
 
 
(ক) sub-section (1A) এরপর নিম্নরূপ নূতন sub-section (1B) সংযোজিত হইবে, যথা:-
 
 
 
 
“(1B) Notwithstanding anything contained in sub-section (1) and (1A), every company shall file a return of its income or the income of any other person for whom the company is assessable on or before the date, specified in clause (c) of sub-section (2)”; এবং
 
 
 
 
(খ) sub-section (2) এর “(1) and (1A)” সংখ্যাগুলি, শব্দটি ও বন্ধনীগুলির পরিবর্তে “(1), (1A) and (1B)” সংখ্যাগুলি, শব্দটি, বন্ধনীগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে৷
৬২৷ Ordinance No. XXXVI of 1984 এর section 77 এর সংশোধন
৬২৷ Income-tax Ordinance এর section 77 এর sub-section (1) এর পরিবর্তে নিম্নরূপ sub-section (1) প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
“(1) The Deputy Commissioner of Taxes may, at any time after expiry of the date specified in section 75, by a notice in writing, require-
 
 
 
 
(a) any person, other than a company, to file a return of his total income as provided in that section if, in the opinion of the Deputy Commissioner of Taxes the total income of such person was, during the income year, of such amount as to render liable to tax;
 
 
 
 
(b) any company to file a return of its total income, if it is not filed.”
৬৩৷ Ordinance No. XXXVI of 1984 এর section 82C এর সংশোধন
৬৩৷ Income-tax Ordinance এর section 82C এর-
 
 
 
 
(ক) sub-section (2) এর clause (l) এর শেষ প্রান্তস্থিত সেমিকোলনের পরিবর্তে ফুলষ্টপ প্রতিস্থাপিত হইবে এবং clause (m) বিলুপ্ত হইবে; এবং
 
 
 
 
(খ) sub-section (4) এর “and commission or discount under section 52J” সংখ্যা ও শব্দগুলি বিলুপ্ত হইবে৷
৬৪৷ Ordinance No. XXXVI of 1984 এর section 83A এর সংশোধন
৬৪৷ Income-tax Ordinance এর section 83A এর sub-section (2) এর proviso তে “where such return” শব্দগুলির পর “is filed in accordance with rules for self assessment made by the Board for that year and” শব্দগুলি সন্নিবেশিত হইবে৷
৬৫৷ Ordinance No. XXXVI of 1984 এর section 184A এর সংশোধন
৬৫৷ Income-tax Ordinance এর section 184A এর clause (g) এর “registration” শব্দটির পর “, change of ownership” কমা ও শব্দগুলি সন্নিবেশিত হইবে৷
৬৬৷ Ordinance No. XXXVI of 1984 এর section 184B এর সংশোধন
 
৬৬৷ Income-tax Ordinance এর section 184B এর “Every assessee” শব্দগুলির পর “or any person who applies for tax payer's identification number” শব্দগুলি সন্নিবেশিত হইবে৷
৬৭৷ Ordinance No. XXXVI of 1984 এর section 184BB এর সন্নিবেশ
৬৭৷ Income-tax Ordinance এর উপরিউক্তভাবে সংশোধিত section 184B এর পর নিম্নরূপ নূতন section 184BB সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“184BB. Tax collection account number- Every person required to deduct or collect tax under Chapter VII of this Ordinance shall be given a tax collection account number in such manner as may be prescribed.”৷
৬৮৷ Ordinance No. XXXVI of 1984 এর SIXTH SCHEDULE এর সংশোধন
৬৮৷ Income-tax Ordiance এর SIXTH SCHEDULE এর Part-A এর paragraph-1 এর sub-paragraph (1) এর দুইটি স্থানে উল্লিখিত “property” শব্দটির পরিবর্তে উভয় স্থানে “house property” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
আয়কর
৬৯৷ (১) উপ-ধারা (২) এবং (৪) এর বিধানাবলী সাপেক্ষে, ২০০২ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল ২ এ নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷
 
 
 
 
(২) ২০০২ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরে বাংলাদেশে নিবাসী কোন করদাতা যদি বাংলাদেশের বাহিরে উদ্ভূত কোন আয় সরকারী মাধ্যম (official channel) এ বাংলাদেশে আনয়ন করেন এবং উহা বাংলাদেশে স্থাপিত কোন নূতন শিল্প প্রতিষ্ঠানে সরাসরি বিনিয়োগ করেন, অথবা সরকারী মালিকানাধীন কোন প্রতিষ্ঠান কর্তৃক নিলামে বিক্রিত শিল্প প্রতিষ্ঠান, ষ্টক, শেয়ার, সরকারী বন্ড বা সিকিউরিটি ক্রয়ে বিনিয়োগ করেন, তাহা হইলে তাহার ঐ আয়ের উপর কোন আয়কর প্রদেয় হইবে না৷
 
 
 
 
(৩) যে সকল ক্ষেত্রে Income-tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর SECOND SCHEDULE (মূলধনী মুনাফা ও লটারী আয় সংক্রান্ত) প্রযোজ্য হইবে সেই সকল ক্ষেত্রে আরোপনযোগ্য কর উক্ত SCHEDULE অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে৷
 
 
 
 
(৪) Income-tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর CHAPTER VII অনুসারে কর কর্তনের নিমিত্তে তফসিল-২ এ (আয়কর হার সংক্রান্ত) বর্ণিত হার ২০০১ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ এবং ২০০২ সালের ৩০ শে জুন তারিখে সমাপ্য বত্সরের জন্য প্রযোজ্য হইবে৷
 
 
 
 
(৫) এই ধারায় এবং এই ধারার অধীনে আরোপিত কর হারের উদ্দেশ্যে ব্যবহৃত “মোট আয় (total income) বলিতে Income-tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর বিধান অনুসারে নিরূপিত মোট আয় (total income) বুঝাইবে৷
Income-tax Ordiance, 1984 (XXXVI of 1984) এর আওতায় সারচার্জ
৭০৷ Income-tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর আওতায় ২০০২ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-২ এর দ্বিতীয় অংশে নির্দিষ্ট হার অনুযায়ী সারচার্জ ধার্য হইবে৷
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs