প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
2[গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] স্থাপনকল্পে প্রণীত আইন।
যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বর্তমান প্রাগ্রসর বিশ্বের সঙ্গে সঙ্গতিরক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চা, বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ, পঠন-পাঠন ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণকল্পে বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ জেলা সদরের গোবরা মৌজায় “3[গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]” নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
১৷ (১) এই আইন 4[গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০০১ নামে অভিহিত হইবে৷
(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে৷
*এস, আর, ও নং ২০-আইন/২০১০, তারিখ: ১৯ জানুয়ারি, ২০১০ ইং দ্বারা ০৭ মাঘ, ১৪১৬ বঙ্গাব্দ মোতাবেক ২০ জানুয়ারি, ২০১০ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।