প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০০১

( ২০০১ সনের ৩৬ নং আইন )

সংজ্ঞা

২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-

 
 
 
 

(ক) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ;

 
 
 
 

(খ) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি;

 
 
 
 

(গ) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট;

 
 
 
 

(ঘ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল;

 
 
 
 

(ঙ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৭ এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ;

 
 
 
 

(চ) “কোষাধ্যক্ষ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ;

 
 
 
 

(ছ) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর;

 
 
 
 

(জ) “ডরমিটরী” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘবদ্ধ জীবন এবং সহশিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস;

 
 
 
 

(ঝ) “ডীন” অর্থ অনুষদের ডীন;

 
 
 
 

(ঞ) “তত্ত্বাবধায়ক” অর্থ কোন ডরমিটরী বা হোস্টেলের প্রধান;

 
 
 
 

(ট) “নির্ধারিত” অর্থ সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধান বা প্রবিধান দ্বারা নির্ধারিত;

 
 
 
 

(ঠ) “পরিচালক” অর্থ ইনষ্টিটিউটের পরিচালক;

 
 
 
 

(ড) “পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি;

 
 
 
 

(ঢ) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক;

 
 
 
 

(ণ) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর;

 
 
 
 

(ত) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ;

 
 
 
 

(থ) “বিভাগীয় চেয়ারম্যান” অর্থ বিভাগের প্রধান;

 
 
 
 

(দ) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত 2[গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়];

 
 
 
 

(ধ) “বোর্ড অব গভর্ণরস” অর্থ ইনস্টিটিউটের বোর্ড অব গভর্ণরস;

 
 
 
 

(ন) “বৃহত্তর ফরিদপুর” অর্থ ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী ও মাদারীপুর জেলার অন্তর্গত এলাকাসমূহ;

 
 
 
 

(প) “ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর;

 
 
 
 

(ফ) “মঞ্জুরী কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh;

 
 
 
 

(ব) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973);

 
 
 
 

(ভ) “রেজিষ্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার;

 
 
 
 

(ম) “রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট” অর্থ এই আইনের বিধানানুযায়ী রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট;

 
 
 
 

(য) “রিজেন্ট বোর্ড” অর্থ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড;

 
 
 
 

(র) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি;

 
 
 
 

(ল) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন সংস্থা;

 
 
 
 

(শ) “সংবিধি”, “বিশ্ববিদ্যালয় বিধান” ও “প্রবিধান” অর্থ যথাক্রমে এই আইনের অধীন প্রণীত সংবিধি, বিশ্ববিদ্যালয়ের বিধান ও প্রবিধান;

 
 
 
 

(ষ) “হোস্টেল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কাহারো দ্বারা পরিচালিত কিংবা এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত এবং লাইসেন্সপ্রাপ্ত ছাত্রাবাস৷


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs