প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০০১

( ২০০১ সনের ৩৬ নং আইন )

বিশ্ববিদ্যালয়

৩৷ (১) এই আইনের বিধান অনুযায়ী গোপালগঞ্জ জেলা সদরের গোবরা মৌজায় 2[গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] (3[Gopalganj Science and Technology University]) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে৷

 
 
 
 

(২) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সমন্বয়ে 4[গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে৷

 
 
 
 

(৩) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে৷


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs