প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

( ২০০১ সনের ৪৩ নং আইন )

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বর্তমান প্রাগ্রসর বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চা, বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ, পঠন-পাঠন ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণকল্পে বৃহত্তর পাবনা জেলার পাবনা নগরবাড়ী মহাসড়কের উত্তর পার্শ্বে গয়েশপুর ধোপাঘাটা নামক স্থানে “পাবনা বিজ্ঞান ও প্রযু্‌ক্তি বিশ্ববিদ্যালয়” নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

১৷ (১) এই আইন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ নামে অভিহিত হইবে৷

 
 
 
 

(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে৷

 

*এস, আর, ও নং ২৭৮-আইন/২০০৮, তারিখ: ২ অক্টোবর, ২০০৮ ইং দ্বারা ২৭ আশ্বিন ১৪১৫ বঙ্গাব্দ মোতাবেক ১ অক্টোবর, ২০০৮ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs