সিন্ডিকেট
১৮৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:-
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
(খ) সংসদ নেতা কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য;
(গ) প্রো-ভাইস-চ্যান্সেলর;
(ঘ) কোষাধ্যক্ষ;
(ঙ) সরকার কর্তৃক মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন দুইজন প্রতিনিধি;
(চ) সরকার কর্তৃক মনোনীত কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হইতে তিনজন প্রতিনিধি;
(ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন কৃষি বিজ্ঞানী বা কৃষিশিক্ষাবিদ;
(জ) রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটগণ কর্তৃক তাঁহাদের মধ্য হইতে নির্বাচিত একজন প্রতিনিধি, যিনি বিশ্ববিদ্যালয়ের কোন বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারী হইবেন না;
(ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন ডীন;
(ঞ) একাডেমিক কাউন্সিল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে নির্বাচিত চারজন প্রতিনিধি৷
(২) উপ-ধারা (১) এর দফা (জ) ও (ঞ)- েত উল্লিখিত সদস্যগণের নির্বাচন সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে৷
(৩) সিন্ডিকেটের নির্বাচিত এবং মনোনীত সদস্যগণ তাঁহাদের নির্বাচন ও মনোনয়নের তারিখ হইতে দুই বত্সর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন:
তবে শর্ত থাকে যে-
(ক) কোন নির্বাচিত সদস্য যে কোন সময় চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাঁহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন;
(খ) কোন মনোনীত সদস্য-
(অ) মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন;
(আ) যে পদ বা গবেষণা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে তিনি যদি না থাকেন, তাহা হইলে সিন্ডিকেটের সদস্য পদেও অধিষ্ঠিত থাকিবেন না৷