প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

( ২০০১ সনের ৪৬ নং আইন )

একাডেমিক কাউন্সিল
২১৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:-
 
 
 
 
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
 
 
 
 
(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর;
 
 
 
 
(গ) ডীন;
 
 
 
 
(ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান;
 
 
 
 
(ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক;
 
 
 
 
(চ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক;
 
 
 
 
(ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক;
 
 
 
 
(জ) বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপক কর্তৃক নির্বাচিত একজন সহকারী অধ্যাপক;
 
 
 
 
(ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত কৃষি গবেষণা সংস্থা ও উচ্চতর কৃষি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত দুইজন বিশিষ্ট ব্যক্তি৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর দফা (জ)- েত উল্লিখিত সদস্যের নির্বাচন সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে৷
 
 
 
 
(৩) একাডেমিক কাউন্সিলের নির্বাচিত এবং মনোনীত সদস্যগণ তাহাদের নির্বাচন ও মনোয়নের তারিখ হইতে দুই বত্সর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন:
 
 
 
 
তবে শর্ত থাকে যে,-
 
 
 
 
(ক) কোন নির্বাচিত সদস্য যে কোন সময় চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাঁহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন;
 
 
 
 
(খ) কোন মনোনীত সদস্য-
 
 
 
 
(অ) মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন;
 
 
 
 
(আ) যে পদ বা গবেষণা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে তিনি যদি না থাকেন, তাহা হইলে একাডেমিক কাউন্সিলের সদস্য পদেও অধিষ্ঠিত থাকিবেন না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs