প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

( ২০০১ সনের ৪৬ নং আইন )

অধ্যাদেশ
৩৭৷ এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, অধ্যাদেশ দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:-
 
 
(ক) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ভর্তি এবং তাহাদের তালিকাভুক্তি;
 
 
(খ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, স্নাতকোত্তর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী, সার্টিফিকেট ও স্নাতকোত্তর ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী নির্ধারণ;
 
 
(গ) শিক্ষাদান, টিউটরিয়াল ক্লাস, গবেষণাগার ও কর্মশিবির পরিচালনার পদ্ধতি নিরূপণ;
 
 
(ঘ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বসবাসের শর্তাবলী এবং তাহাদের আচরণ ও শৃংখলা;
 
 
(ঙ) বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ডিগ্রী, সার্টিফিকেট ও স্নাতকোত্তর ডিপ্লোমায় ভর্তির জন্য আদায়যোগ্য ফিস নির্ধারণ;
 
 
(চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী কমিটি গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;
 
 
(ছ) শিক্ষাদান ও পরীক্ষা পরিচালনা পদ্ধতি নিরূপণ;
 
 
(জ) বিশ্ববিদ্যালয়ের অনুষদ গঠনসহ উহাদের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;
 
 
(ঝ) ফেলোশীপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন;
 
 
(ঞ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্থা গঠন ও উহার ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ;
 
 
(ট) ডরমিটরী, হল ও হোস্টেল পরিচালনা;
 
 
(ঠ) শৃঙ্খলা বোর্ডের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ;
 
 
(ড) এই আইন বা সংবিধির অধীন অধ্যাদেশ দ্বারা নির্ধারিত হইবে অথবা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs