প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

( ২০০১ সনের ৪৬ নং আইন )

অধ্যাদেশ প্রণয়ন
৩৮৷ অধ্যাদেশ সিন্ডিকেট কর্তৃক প্রণীত হইবে:
 
 
তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সুপারিশ ব্যতীত অধ্যাদেশ প্রণয়ন করা যাইবে না, যথা:-
 
 
(ক) বিভাগ প্রতিষ্ঠা;
 
 
(খ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রেজিস্ট্রেশন;
 
 
(গ) ডরমিটরী, হল ও হোস্টেলে বসবাসের শর্তাবলী;
 
 
(ঘ) পরীক্ষা পরিচালনা;
 
 
(ঙ) ফেলোশীপ ও বৃত্তির প্রবর্তন;
 
 
(চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল ডিগ্রী, স্নাতকোত্তর ডিপ্লোমা ও সার্টিফিকেটের জন্য পাঠ্যসূচী প্রণয়ন ও পাঠ্যক্রম নির্ধারণ;
 
 
(ছ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি এবং তাহাদের তালিকাভুক্তি; এবং
 
 
(জ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, স্নাতকোত্তর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ভর্তি, উহার বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের এবং উহার ডিগ্রী, সার্টিফিকেট ও স্নাতকোত্তর ডিপ্লোমা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs