তৃতীয় অধ্যায়
জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল তহবিল ও পুনর্বাসন কেন্দ্র, ইত্যাদি
জেলা কমিটির তহবিল
১১।(১) প্রতিটি জেলায় জেলা কমিটির একটি তহবিল থাকিবে এবং উহাতে [সরকার] কর্তৃক বরাদ্দকৃত অর্থ, কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান এবং অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে৷
(২) জেলা কমিটির তহবিলের অর্থ জেলাস্থ তফসিলী ব্যাংকের কোন শাখায় জমা রাখা হইবে এবং জেলা কমিটির চেয়ারম্যান ও সদস্য-সচিব এর যৌথ স্বাক্ষরে উক্ত তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে৷
(৩) জেলা কমিটির তহবিল হইতে জেলা কমিটির প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs