প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

( ২০০২ সনের ১ নং আইন )

তৃতীয় অধ্যায়

জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল তহবিল ও পুনর্বাসন কেন্দ্র, ইত্যাদি

এসিড দ্বারা ক্ষতিগ্রস্তদের আইনগত সহায়তা প্রদান
১৫৷ (১) কোন ব্যক্তি এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত হইলে তিনি বা তাঁহার পক্ষে অন্য কোন ব্যক্তি আইনগত সহায়তা চাহিয়া (Legal Aid) জেলা কমিটির নিকট আবেদন করিতে পারিবেন৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত আবেদন, কিংবা অন্য কোন তথ্যের ভিত্তিতে কিংবা কমিটির স্বীয় বিবেচনায় এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তিকে আইনগত সহায়তা প্রদান করা যথাযথ বিবেচিত হইলে, জেলা কমিটি আইনজীবী নিয়োগ করিয়া, বা ক্ষেত্রমত, নগদ অর্থ প্রদান করিয়া উক্তরূপ সহায়তা প্রদান করিবে৷
 
 
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs