প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এসিড অপরাধ দমন আইন, ২০০২

( ২০০২ সনের ২ নং আইন )

মেডিক্যাল পরীক্ষা
২৯৷ (১) এই আইনের অধীনে সংঘটিত অপরাধের শিকার কোন ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা সরকারী হাসপাতালে কিংবা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে স্বীকৃত কোন বেসরকারী হাসপাতালে বা বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে করা যাইবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোন হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে এই আইনের অধীন সংঘটিত অপরাধের শিকার কোন ব্যক্তিকে চিকিত্সার জন্য উপস্থিত করা হইলে, উক্ত হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিত্সক তাহার মেডিক্যাল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করিবে এবং উক্ত মেডিক্যাল পরীক্ষা সংক্রান্ত একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করিবে৷
 
 
 
 
(৩) উপ-ধারা (২) এর অধীন মেডিক্যাল পরীক্ষা কিংবা সার্টিফিকেট প্রদান না করা হইলে সংশ্লিষ্ট চিকিত্সকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার জন্য তাহার নিয়োগকারী কর্তৃপক্ষ, বা ক্ষেত্রমত, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিতে পারিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs