দ্বিতীয় অধ্যায়
কাউন্সিলের প্রতিষ্ঠা ও কার্যাবলী
উপদেষ্টা পরিষদ
৫৷ (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে নিম্নবর্ণিত উপদেষ্টাদের সমন্বয়ে কাউন্সিলের একটি উপদেষ্টা পরিষদ থাকিবে, যথা:-
(ক) প্রধানমন্ত্রী, যিনি কাউন্সিলের প্রধান উপদেষ্টা হইবেন;
(খ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী;
(গ) মুক্তিযুদ্ধের ব্রিগেড কমান্ডার, সেক্টর কমান্ডার, সাব-সেক্টর কমান্ডার অথবা উল্লিখিত কমান্ডসমূহের বিশিষ্ট মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মকাণ্ডের সহিত সংশ্লিষ্টদের মধ্য হইতে পাঁচজন ব্যক্তি, যাঁহারা প্রধান উপদেষ্টা কর্তৃক মনোনীত হইবেন৷
(২) এই ধারার অধীন মনোনীত উপদেষ্টাগণ প্রধান উপদেষ্টার সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন৷
(৩) প্রধান উপদেষ্টা কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে উপদেষ্টা পরিষদের বত্সরে অন্ততঃ একটি সভা অনুষ্ঠিত হইবে এবং উক্ত সভায় কাউন্সিলের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হইবে৷
(৪) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করিবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs