প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২

( ২০০২ সনের ৮ নং আইন )

তৃতীয় অধ্যায়

মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধীকরণ, ইত্যাদি

আপীল
১৪৷ (১) কোন ব্যক্তি ধারা ১২ এর উপ-ধারা (২) এ প্রদত্ত স্থগিতাদেশ এবং ধারা ১৩ এর উপ-ধারা (২) এ প্রদত্ত বাতিল আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত আদেশের বিরুদ্ধে উক্তরূপ আদেশ প্রদানের পরবর্তী ত্রিশ দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবেন৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ দায়েরকৃত আপীল শুনানীর ত্রিশ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত প্রদান করিবে এবং সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে৷
 
 
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs