অর্থ আইন, ২০০২
(
২০০২ সনের ১৪ নং
আইন
)
দ্বিতীয় অধ্যায়
Court-Fees Act, 1870 (Act VII of 1870) এর সংশোধন
Act VII of 1870 এর section 7 এর সংশোধন
২৷
Court-fees Act, 1870 (Act VII of 1870), অত:পর Court-Fees Act বলিয়া উল্লিখিত, এর section 7 এর-
(ক) clause (iv) এর proviso তে “one hundred taka” শব্দগুলির পরিবর্তে “five hundred taka” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
(খ) clause (vi) এর proviso তে “one hundred taka” শব্দগুলির পরিবর্তে “five hundred taka” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
Act VII of 1870 এর SCHEDULE I এর সংশোধন
৩৷ Court-Fees Act এর SCHEDULE I এ “Ad valorem Fees” শিরোনামাধীন Number 1 এর বিপরীতে “Proper fees (taka)” কলামে proviso এর পরিবর্তে নিম্নরূপ proviso প্রতিস্থাপিত হইবে, যথা:-
“Provided that the maximum fee leviable on a plaint or memoradum of appeal shall be forty thousand Taka.”
Act VII of 1870 এর SCHEDULE I এর সংশোধন
৪৷ Court-Fees Act এর SCHEDULE I এর “TABLE OF RATES OF AD VALOREM FEES LEVIABLE ON THE INSTITUTION OF SUITS” শিরোনামাধীন Number 6 এর বিপরীতে “Proper fees” কলামের এন্ট্রিতে “Taka 25,000” শব্দ, সংখ্যা ও কমার পরিবর্তে “Taka 40,000” শব্দ, সংখ্যা ও কমা প্রতিস্থাপিত হইবে৷
Act VII of 1870 এর SCHEDULE II এর সংশোধন
৫৷ Court-Fees Act এর SCHEDULE II এর পরিবর্তে এই আইনের তফসিল-১ এ বর্ণিত SCHEDULE II প্রতিস্থাপিত হইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs